Logo
Logo
×

নগর জুড়ে

আইডিয়াল স্কুলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৮:০২ পিএম

আইডিয়াল স্কুলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত
Swapno

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শ্রেণী কক্ষের সিলিং ফ্যান (পাখা) এক শিশু শিক্ষার্থীর উপর পড়ে। এ ঘটনায় শিশুটি গুরুত্বর আহত হয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় সোমবার (৬ জন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। শিশুটি বাড়ি ফতুল্লার ভোলাইল বলে জানা গেছে। 

 

সে স্কুলের নার্সারি শ্রেণির মুন শাখার ছাত্র। সংবাদ পেয়ে ঘটনা স্থলে ছুঁটে যান এক গণমাধ্যম কর্মী। সিলিং ফ্যান পরে শিক্ষার্থী আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ওই সংবাদ কর্মীর সাথে অশোভনীয় আচরণ করেন। এক পর্যায়ে তিনি জানান, ‘রড ভেঙ্গে সিলিং ফ্যান পরে শিক্ষার্থী আহতের ঘটনা সত্য।

 

 তবে, এর থেকে বেশি কিছু বলতে পারি না।’ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, স্কুলের নানা অনিয়ম রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অভিভাবকরা কিছু বললেই শিক্ষার্থীদের নিয়ে চলে যেতে বলেন। তাই সেই ভয়ে কিছুই বলা হয়ে উঠে না। এভাবে চলতে থাকলে যে কোন সময়, বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে ।এসএম/জেসি 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন