Logo
Logo
×

নগর জুড়ে

কামাল মৃধার উৎসব পরিবহনের কোন সিলিং নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৪:৪০ পিএম

কামাল মৃধার উৎসব পরিবহনের  কোন সিলিং নেই
Swapno

প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে নানা ফন্দিফিকির করে, প্রশাসনকে বিভ্রান্ত করে নতুন করে পরিবহন নামানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন কামাল মৃধা। তার এই অপচেষ্টা যদি সফল হয় তবে শহরে যানজটের মাত্রা কয়েকগুন বাড়বে বলে আশঙ্কা করছে পরিবহন নেতারা। 

 

তারা এব্যাপারে প্রশাসনকে গত ২ জুন অবগতিপত্রও দিয়েছে। একদিকে রুটপারমিট নেই এমন পরিবহন উৎসব পরিবহন, আরেকদিকে কামাল মৃধার নিজস্ব পরিবহন না থাকলেও তিনি পরিবহন নেতা এমন বিভ্রান্তি তৈরি করা হয়েছে। 

 

সর্বশেষ জানা গেছে, ঢাকা- মেট্রো ট্রান্সপোর্ট কমিটির অনুমোদিত এবং বর্তমানে চলাচলরত রুটের তথ্যাদিতে কামাল মৃধার উৎসব পরিবহনের কোন সিলিং নাই।উৎসব ট্রান্সপোর্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা জানান, ঢাকা মেট্রোপলিটন পরিবহন কমিটির অনুমোদি রুটে চলাচলকৃত বাস মিনিবাস সমূহের সরেজমিনে পরিদর্শকের নিমিত্তে বিআরটিএ কর্তৃক গঠিত টিমের দাখিলকৃত প্রতিবেদন অধিকতর যাঁচাই-বাছাই করতে হয়।

 

 কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শন কার্যক্রমে প্রতিটি ব্যানার/ কোম্পানীর ৫০% গাড়ি ১ম দিন গত ১৭/১০/২০২১ তারিখে এবং দ্বিতীয় দিন গত ১৮/১০/২১ তারিখের সময়সূচি অনুযায়ী জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এর দক্ষিণ পাশে বাস/মিনিবাসগুলো হাজির করার তারিখ নির্ধারণ ছিল।

 

 নির্দিষ্ট সময়ে যেসকল গাড়ি ব্যানার/ কোম্পানী তাদের গাড়িগুলো হাজির করতে পারেনি কিংবা যাদের গাড়ি নাই সেই টিম তাদের সিলিং বরাদ্দ করা হয় নাই। কামাল মৃধা উৎসব পরিবহনের কোন গাড়ি হাজির করতে না পারায় তার সিলিং বাতিল হয়ে গেছে। 

 

উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের সমস্ত গাড়ি সরেজমিনে নির্দিষ্ট তারিখে পরিদর্শন হয় এবং উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের রুট নম্বর-২৩৬ বিষয়টিও মিমাংসিত। নিজস্ব গাড়ি না থাকলেও কামাল মৃধা পরিবহন নেতা বনে যান আবার পরিবহনের সিলিং বাতিলের বিষয়টি চেপে গিয়ে তিনি গাড়ি নামানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন।

 

প্রসঙ্গত, গত ২ জুন ২০২২ তারিখে উৎসব পরিবহন ‘নারায়ণগঞ্জ টু ঢাকা ’ ও এস এম পরিবহন (প্রাঃ) লি. নারায়ণগঞ্জ টু ভৈরব চলাচলের অনুমতি না দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও আরটিসির চেয়ারম্যান বরাবর একটি অবগতিপত্র জমা দিয়েছে ১১ পরিবহন কোম্পানী ও সংগঠন ।

 

 পত্রে স্বাক্ষর করেন উৎসব ট্রান্সপোর্ট লি. এর চেয়ারম্যান আলহাজ্ব মো. শহীদুল্লাহ, বন্ধু পরিবহনের এমডি মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো. জুয়েল হোসেন, হিমাচল পরিবহন লি: এর চেয়ারম্যান মো. ইব্রাহীন চেঙ্গিস, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-ঢাকা-৫৮৪ এর সভাপতি মো. সামসুজ্জামান, 

 

নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস ও দূরপাল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রওশন আলী সরকার , নারায়ণগঞ্জ মিনিবাস মালিক ঐক্যজোটের সাধারণ মো. দিদারুল ইসলাম দিদার

 

 আল্লাহ ভরসা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালচক কাজী সাইফুল উদ্দিন পলাশ, দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, বাঁধন পরিবহনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব ।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন