ছয় দফা দিবসে জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৫:১১ পিএম
ঐতিহাসিক ছয় দফা দিবস ও আন্দোলনে নিহতের স্মরণে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টায় দুই নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী ও সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, সেচ্ছাসেকলীগ নেতা আল আমিন, সামসুজ্জামান সামসু, দুলাল হোসেন, এড. আলামিন রানা, জুয়েল রানা, মো. রিপন মিয়া, মেহেদী হাসান সবুজ, কাজল ঢালী, মো. শওকত আলী, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাদিম ভূইয়া, আমিনুল হক খোকন প্রমুখ।এসএম/জেসি


