পানির অভাবে থমকে গেলো ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৮:০৯ পিএম
আবারো মাঝপথেই বন্ধ হয়ে গেলো ঢাকা-নারায়ণগঞ্জ রূটে চলাচলরত একটি ট্রেন। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে ২নং গেইট এলাকায় এসে থমকে যায় ট্রেনটি। পরে জানা যায়, ট্রেনের ইঞ্জিনে পানি শেষ হয়ে যাওয়ার কারনে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং ট্রেন থেমে যায়।
এদিকে মাঝ পথে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পরতে হয় সাদারণ যাত্রীদের। অনেকে আবার গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের টিকিট ক্রয় করলেও, টিকিট ফেরত দিয়ে অন্য মাধ্যম বেছে নেয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ স্টেশনের মাস্টার জানায়, ট্রেনের ইঞ্জিনে পানি শেষ হয়ে যাওয়ার ফলে ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিলো। পরে আমরা লোক পাঠিয়ে ইঞ্জিনে পানি দিয়ে ট্রেন আবার চালু করি।এসএম/জেসি


