Logo
Logo
×

নগর জুড়ে

ভেজাল দুর্গন্ধযুক্ত মিষ্টি বিক্রির অভিযোগ সুইট নেশনের বিরুদ্ধে

Icon

আরিফ হোসেন ও মিশকাত ইফতি

প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৮:৫৪ পিএম

ভেজাল দুর্গন্ধযুক্ত মিষ্টি বিক্রির অভিযোগ সুইট নেশনের বিরুদ্ধে
Swapno

 

মিষ্টি আমাদের দেশে একটি জনপ্রিয় খাবার। মিষ্টি যার নাম শুনলেই জিভে জল এসে পরে। তবে বেশিরভাগ সময় দেখা যায় এসকল মিষ্টি অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী এবং সেটাকে কোন রকম যাচাই-বাছাই না করেই বাজারজাত করে থাকে। বাজার ঘুরলে দেখা যায় নামে বেনামে অনেক মিষ্টি বিক্রি হচ্ছে যাদের কোন রকম বিএসটিআই এর অনুমোদন নেই , আর কোন রকম অনুমোদন ছাড়াই অবৈধভাবে চাকচিক্য করে মিষ্টি সাজিয়ে রাখে। আর সেই সকল মিষ্টি দেখিয়ে আকর্ষিত করে সাধারন মানুষকে প্রতারিত করছে।


নারায়ণগঞ্জেও এসকল ভেজাল মিষ্টির দোকানের অভাব নেই। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সুইট নেশন যাদের মিষ্টি দেখে বোঝা সম্ভব নয় তারা এতোটাই বাজে ও দুর্গন্ধযুক্ত মিষ্টি বিক্রি করছে। নারায়ণগঞ্জ শহরে তাদের দুইটি দোকান রয়েছে একটি শহরের জামতলা এলাকায় ও অন্যটি বঙ্গবন্ধু রোডে। অনেকেই এই দোকানের মিষ্টি নিয়ে প্রতারিত হয়েছেন ।


মিষ্টি ক্রয় করে প্রতারিত হওয়া এক ক্রেতা জানান, শখ করে এই দোকান থেকে মিষ্টি কিনে বাসায় নিয়ে যাওয়ার পর দেখলাম এতো বাজে যা কল্পনাও করতে পারি নাই। মনে হলো দীর্ঘ দিনের পুরোন বাসি যা থেকে দূর্গন্ধ বের হচ্ছে। এমন মিষ্টি এমন দোকানে মিলবে আশা করতে পারেনি। মিষ্টির মান অনুযায়ী দাম অনেকটাই বেশি ছিল। যা অন্যান্য প্রসিদ্ধ দোকানের তুলনায় এই দোকানের মিষ্টি ধারেকাছেও নেই । এসব ভুইফোড় মিষ্টির দোকানে অতি দ্রুত অভিযানের প্রয়োজন যাতে করে আমার মতো কেউ প্রতারিত না হয়।


সত্যতা যাচাইয়ের জন্য মিষ্টির দোকানে গেলে দেখা যায়, নামি -দামি ব্রান্ডের মিষ্টির চাইতেও তাদের দোকানের মিষ্টির দাম অনেকটাই বেশি। যা অন্যন্য ব্যান্ডের মিষ্টির ধারে কাছেও নেই। বাইরে ফিটফাট কিন্তু ভেতরে সদরঘাট এমন ডিসপ্লে করে ক্রেতাদের ঠকাচ্ছে এই প্রতিষ্ঠান।

 

তবে এ বিষয়ে দোকানের কর্মচারীরা জানান, আমরা দুই দিনের বেশি সময় মিষ্টি দোকানে রাখি না আমাদের কাছে কোন গ্রাহক কোন রকম অভিযোগ করেনি । এমন হতে পারে ফ্রিজে মিষ্টি রাখার কারনে সমস্যা হতে পারে । আমাদের নিজস্ব খামারের গরুর দুধ দিয়ে এ মিষ্টি তৈরী করা হয় । যদি এমন কেউ আমাদের এই মিষ্টি নিয়ে কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে প্রস্তুত রয়েছি। তবে এখন পর্যন্ত আমরা আমাদের এই মিষ্টির ব্যাপারে কোন রকম অভিযোগ পাইনি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন