চাষাড়া আর্মি মার্কেটে গাবতলীর শাহ্ আলী পরিবহন এর শুভ উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২২, ০৭:৩৯ পিএম
নারায়ণগঞ্জের চাষাড়া আর্মি মার্কেট এলাকায় গাবতলীর স্বনামধন্য শাহ আলী পরিবহন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পরিবহনটি যাত্রীদের জন্য প্রতিদিন সন্ধ্যা ৭ টায় নারায়ণগঞ্জ চাষাড়া আর্মি মার্কেট হতে রংপুর - লালমনিরহাট - বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা বর্ডার হয়ে শিলিগুড়ি - দার্জিলিং যাত্রার উদ্দেশ্যে চালু হলো।
বৃহস্পতিবার (৯মে) বিকেলে নগরীর চাষাড়া এলাকার বন্ধন ও উৎসব বাস কাউন্টার এর বিপরীতে নাঃগঞ্জ ট্রাভেল সার্ভিস এর প্রতিষ্ঠানে পরিবহনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন, শাহ আলী পরিবহন এর চেয়ারম্যান মোঃ ফরিদ হোসাইন ও ম্যানেজার মোঃ এন আই এহতেশাম সৌরভ এবং নাঃগঞ্জ ট্রাভেল সার্ভিসের কর্ণধার ও শাহ্ আলী পরিবহনের নাঃগঞ্জ রুটের এজেন্ট মো: মশিউর রহমান সবুজ। স্বনামধন্য শাহ্ আলী পরিবহন বাস সার্ভিসটি উদ্বোধনের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসটির উদ্বোধন ঘোষনা করা হয়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস ও দূরপাল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি মো: দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সেন্টু ও সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ কাবির হোসেন, এফ.পি.আই এর কর্মকর্তা মোঃ ফজলুল হক ভূইয়া, মোঃ আসলাম বাবুল, মো: মিজানুর রহমান, এড. ফরহাদ, নাঃগঞ্জ জেলা দূরপাল্লা বাস মালিক ও কোচ শ্রমিক উপ-কমিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান লিয়ন, সহ-সভাপতি রবিন সরদার, যুগ্ন সাধারন সম্পাদক অমিতাব সরকার, সাংগঠনিক সম্পাদক শিবু রায় ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম নয়ন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এমই/জেসি


