Logo
Logo
×

নগর জুড়ে

রেলওয়ের ভূমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন শনিবার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৮:০৮ পিএম

রেলওয়ের ভূমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন শনিবার
Swapno

 

দীর্ঘদিন ধরে ‘রেলওয়ে কল্যাণ ট্রাস্ট’ নামে সংগঠন ১ নং রেল গেটের সাথের জায়গাটিতে মার্কেট নির্মাণ করে তা আত্মসাতের পায়তারা করে আসছে। বার বছর আগে ২০১০ সালে একই ভাবে তারা এ জায়গাটি দখলের চেষ্টা করে। নাগরিক আন্দোলনের মূখে তখন তাদের সে তৎপরতা বন্ধ ঘোষণা করলেও সম্প্রতি আবার তারা জায়গাটিতে মার্কেট নির্মাণ করে দখলের পায়তারা করছে। রেলওয়ে সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান বিভিন্ন সময় সরকারের প্রয়োজনের কথা বলে দেশের মানুষের কাছ থেকে ভূমি অধিগ্রহণ করে।

 

নিয়ম অনুযায়ী সে প্রয়োজনে তা ব্যবহার না হলে তা যার কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছে তাকে অথবা স্থানীয় পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাছে স্থানীয় প্রয়োজনে ব্যবহারের জন্য ফেরত দিবে; কিন্তু কোন ভাবেই তা বিক্রয় বা অন্য কোন কাজে লাগানো যাবে না। আমরা বরা-বর বলে এসেছি নারায়ণগঞ্জে অবস্থিত রেলওয়ে সহ সকল সরকারী প্রতিষ্ঠানগুলোর ভূমি নারায়ণগঞ্জের মানুষেরই ভূমি।

 

এসব নারায়ণগঞ্জের মানুষের কাছ থেকে বিভিন্ন সময় অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি রাজউক, রেলওয়ে সহ কিছু প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তা স্থানীয় ভূমিদস্যুদের সাথে আতাত করে কখনো টেন্ডারের মাধ্যমে, কখনো গোপনে এসব ভূমি আত্মসাতের তৎপরতা অব্যহত রেখেছে। নারায়ণগঞ্জে যখন উন্নতমানের বিশ্ববিদ্যালয়, মেডিকের কলেজ সহ অনেক কিছুই জায়গার অভাবে করা যাচ্ছে না তখন সরকারের উদাসিনতার সুযোগে ভূমিদস্যুরা এ সব ভূমি আত্মসাত করে চলেছে। ভূমিদস্যুদের হাত থেকে ১নং রেলগেটের ভূমি রক্ষার দাবিতে আগামী ১১ জুন ২০২২ সকাল ১১ টায় ১ নং রেলগেটের কাছে (ফলপট্টি) নারায়ণগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন