Logo
Logo
×

নগর জুড়ে

শিশু শিল্পী অনন্ত’র উপর হামলার ঘটনায় চার্জশীট দাখিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৮:২০ পিএম

শিশু শিল্পী অনন্ত’র উপর হামলার ঘটনায় চার্জশীট দাখিল
Swapno

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজের ছেলে শিশুশিল্পী আহমেদ অনন্ত শাহ্’র উপর হামলার ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ চার্জশীট দাখিল করা হয়। চিকিৎসকের যথাযথ রিপোর্ট প্রদানের অভাবে চার্জশীটে একটি গুরুত্বপূর্ণ ধারা বাদ গেছে বলে মামলার বাদি শরীফ উদ্দিন সবুজ অভিযোগ করেছেন।

 

ফতুল্লা থানার এস আই হুমায়ুন কবির তদন্ত শেষে এ চার্জশীট প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবি এডভোকেট জিয়াউল ইসলাম কাজল জানান, চার্জশীটে হামলার জন্য আলিফ আহমেদ জিহান (১৭), সামিউল ইসলাম আবির (১৬), গোলাম মারুফ জিদান (১৭), মোহাম্মদ আনান (১৭) ও আব্দুর রহমান পল্টু (২০) কে আসামী করা হয়। আব্দুর রহমান পল্টু ছাড়া বাকিদের বয়স কম হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ আনা হয়েছে। এছাড়া নাহিয়ান নামের একজনের ঠিকানা না পাওয়ায় তাকে চার্জশীটভূক্ত করা হয়নি। তবে ভবিষ্যতে তার ঠিকানা পাওয়া গেলে সম্পূরক চার্জশীট প্রদান করা হবে। এ মামলার আসামী আব্দুর রহমান পল্টু এখনো গ্রেফতার হয়নি।

 

আদালতে বাদীর পক্ষে আরো উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, এডভোকেট আওলাদ হোসেন প্রমুখ। মামলার বাদি শরীফ উদ্দিন সবুজ বলেন, তিশ শয্যা হাসপাতালের চিকিৎসক অমিত রায় মেডিক্যাল রিপোর্টে অনন্তকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে উল্লেখ করলেও তিনি লিখেছেন, আঘাত ‘সিম্পল ইন নেচার’। যে আঘাতে আঠারোটা সেলাই লাগে সেটি ‘সিম্পল ইন নেচার’ হয় কিভাবে ? যথাযথ মেডিক্যাল রিপোর্ট না দেয়ায় মামলাটিতে একটি গুরুত্বপূর্ণ ধারা বাদ দিয়ে চার্জশীট দেয়া হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন