Logo
Logo
×

নগর জুড়ে

তিন ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে শহর, ভোগান্তি চরমে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৮:২৭ পিএম

তিন ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে শহর, ভোগান্তি চরমে
Swapno

মাত্র তিন ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে নারায়ণঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি। গতকাল দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টানা তিন ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে জমেছে হাঁটু পানি। এতে চরম দুর্ভোগে পড়েছে যাতায়াত কারীরা।

 

 সরেজমিনে দেখা যায়, নারায়ণঞ্জের বঙ্গবন্ধু সড়কে হাঁটু পানিতে তলিয়ে যায়।সড়কে হাটু পানি জমার কারণে বিপাকে পরেছে পথচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন পরিবহন চালকরা।

 

 এ বিষয় সাধারন পথচারীরা জানান ড্রেনের মুখে প্লাস্টিক বর্জ্য ও পলিথিন থাকার কারণে বৃষ্টির পানি দ্রুত নামতে পারছেনা, সেই কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

 

 এ বিষয়ে আরোও কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন রাতে বঙ্গবন্ধু সড়কে হকাররা তাদের পণ্য বিক্রির পরে তাদের সমস্ত পলিথিন বর্জ্য তারা ড্রেনের মুখে ফেলে দিয়ে যান। তাদের এই বর্জ্যের কারণে অল্প বৃষ্টিতে শহরের সড়ক গুলোতে হাঁটু পানি জমে।

 

 এ বিষয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের কয়েক জন শিক্ষার্থী জানান, বৃষ্টি হলেই আমরা শহরে চলাচল করতে পারিনা। ড্রেনের নোংরা পানিতে আমাদের জামা কাপড় প্রায় সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় জামা কাপড় নষ্ট হওয়ার কারণে আমরা ক্লাস করতে পারিনা। 

 

আমরা মনে করি বৃষ্টি হওয়ার আগে আগেই সড়কের ড্রেনগুলো পরিস্কার রাখা উচিৎ। ড্রেন পরিস্কার থাকলে তাহলে আর সড়কে পানি জমবেনা। এ বিষয়ে বিভিন্ন পরিবহন চালকরা জানান, বৃষ্টি হলে আমরা শহরে গাড়ি চালাতে পারিনা, জমে থাকা পানির কারণে আমাদের গাড়ির ইঞ্জিন ও ব্যাটারি অনেক সমস্যা দেখা দেয়।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন