জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফতুল্লার রিজাউল হক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২২, ০৯:১১ পিএম
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের(ওসি) পুরষ্কার পেলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু। নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বৃহস্পতিবার (৯ জুন) সকালে জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. জায়েদুল ইসলাম পিপিএম বার।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) নাজমুল হাসান সহ জেলা পুলিশের উদ্বর্তন করর্মকর্তাবৃন্দ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, ফতুল্লা মডেল থানায় যোগদানের পর তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন সহ সকল প্রকার অপরাধ দমনে কাজ করে আসছি। কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্ধতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সেই সাথে আগামী দিনগুলোতেও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই। সাধারণ মানুষের জন্য আমার থানা সবসময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে। এছাড়া থানা এলাকার অপরাধ নির্মুলে সকলের সহযোগিতা কামনা করছি।এমই/জেসি


