হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা বিতর্কিত মন্তব্য করায় শুক্রবার নারায়ণগঞ্জে সমাবেশের ডাক দিয়েছেন ওলামা পরিষদ। বাদ জুম্মা নগরীর ডিআইটি মসজিদের সামনে সমাবেশটি হবে।
সমাবেশে ধর্মপ্রাণ মানুষ অংশ নেওয়ার কথা রয়েছে জানা গেছে, ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন বিতর্কে এই মন্তব্য করেছিলেন। আর দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন জিন্দাল এ বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন। তাদের মন্তব্য করার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এর বিরুদ্ধে যেভাবে ক্ষোভ বাড়ছে, তার কারণে ভারত সরকার পরিস্থিতি শান্ত করতে কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। বিজেপির এই দুই নেতা এরই মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
অন্যদিকে বিজেপি মিজ শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে, আর মি. জিন্দালকে দল থেকেই বহিষ্কার করেছে। বিজেপির এই দুই নেতার মন্তব্যের প্রতিবাদে সমাবেশের ডাক দিয়ে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান জানিয়েছেন, শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা নগরীর ডিআইটি মসজিদের সামনে ওলামা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও আমার সঞ্চালনায় সমাবেশটি হবে। সেখানে ওলামাদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নিবে।এমই/জেসি


