Logo
Logo
×

নগর জুড়ে

রেলওয়ের ভূমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২২, ০৫:৫৭ পিএম

রেলওয়ের ভূমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন
Swapno

নারায়ণগঞ্জে রেলওয়ের ভূমি আত্মসাতের প্রতিবাদে আজ সকালে নগরের ১নং রেল গেটের সামনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় জেষ্ঠ্য সহ সভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সানোয়ার তালুকদার সিপিবি নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম, 

 

বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি হাফিজুর রহমান, গণসংহতি নারায়ণগঞ্জ জেলার সংগঠক অঞ্জন দাস, ন্যাপ মহানগরের সহ সভাপতি গবিন্দ সাহা, উক্ত এলাকার মন্দিরের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দে প্রমূখ। অনুষ্ঠানে রফিউর রাব্বি বলেন, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কিছু ভূমিদুস্যদের সাথে আতাত করে রেলওয়ের ভূমি আত্মসাতের প্রক্রিয়া চালিয়ে আসছে।

 

 ১নং রেলগেটের সাথে ৪৭ হাজার দুইশ বর্গফুট ভূমিটি দশবছর আগে রেলওয়ে কল্যাণ ট্রাস্ক সংগঠনের নামে বরাদ্দ নিয়ে মার্কেট তৈরী করে আত্মসাতের উদ্যোগ নিয়েছিল। তখন এর বিরুদ্ধে নারায়ণগঞ্জে নাগরিক আন্দোলন শুরু হলে, সে আন্দোলন দমাতে টিআরসেল, গুলি সহ বিভিন্ন ঘটনা এখানে ঘটেছে। আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে এক সময় রেল কর্তৃপক্ষ মার্কেট নির্মাণের প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছিল।

 

 কিন্তু আজকে আবার রেল কর্তৃপক্ষ সেই কল্যাণ ট্রাস্টের নামে মার্কেট তৈরী করে সে জায়গা আত্মসাতের উদ্যোগ নিয়েছে। আমরা দ্রুত এ উদ্যোগ বন্ধের ও সে অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তিনি বলেন, রেলওয়ে, রাজউক সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান বিভিন্ন সময় সরকারের প্রয়োজনের কথা বলে দেশের মানুষের কাছ থেকে ভূমি অধিগ্রহণ করে।

 

 কিন্তু সে প্রয়োজনে তা ব্যবহার না হলে তা তারা টেণ্ডার করে অথবা গোপনে বিক্রি করে দিচ্ছে। এইটি কোন ভাবে চলতে পারে না। জনগণের সম্পত্তি নাগরিক প্রয়োজনে ব্যবহার না করে এভাবে প্রশাসনের ছত্রছায়ায় লুটপাট হতে দেয়া যায় না। 

 

বক্তারা বলেন, নিয়ম অনুযায়ী অধিগ্রহণকৃত ভূমি সে প্রয়োজনে তা ব্যবহার না হলে তা যার কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছে তাকে অথবা স্থানীয় পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাছে স্থানীয় প্রয়োজনে ব্যবহারের জন্য ফেরত দিবে; কিন্তু কোন ভাবেই তা বিক্রয় করা যাবে না।

 

 আমরা বরা-বর বলে এসেছি নারায়ণগঞ্জে অবস্থিত রেলওয়ে সহ সকল সরকারী প্রতিষ্ঠানগুলোর ভূমি নারায়ণগঞ্জের মানুষেরই ভূমি।এ সব নারায়ণগঞ্জের মানুষের কাছ থেকে বিভিন্ন সময় অধিগ্রহণ করা হয়েছে। জায়গা অভাবে যখন এখানে উন্নত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ অনেক কিছুই করা যাচ্ছে না, তখন এ ধরণের লুটপাট ও চলতে পারে না। এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন