Logo
Logo
×

নগর জুড়ে

কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার বার্ষিকক্রিড়া পুরস্কার বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২২, ০৬:২৭ পিএম

কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার বার্ষিকক্রিড়া পুরস্কার বিতরণ
Swapno

নারায়ণগঞ্জ শহরের পুরাতন জিমখানা ৪নং ডি. আই. টি. মার্কেটের পেছনে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। 

 

শনিবার (১১ জুন) সকালে মাদ্রাসা মিলনায়তনে এ বার্ষিক ক্রিড়া ও ইমলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের মাননীয় প্রশাসক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন।

 

 উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী। 

 

এসময় কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সভাপতি কৃষিবিদ আলহাজ্ব মুহাম্মদ নুরুজ্জামান'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ হাসান, মহানগর গাউসিয়া কমিটি বাংলাদেশ'র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বায়েজিদ আহম্মেদ,

 

 মাদ্রাসা পরিচালনা কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সম্পাদক আলহাজ্ব মো. মোবারক হোসেন।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন