Logo
Logo
×

নগর জুড়ে

আনোয়ার হোসেন ও পুলিশ সুপারকে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র অভিনন্দন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:২২ পিএম

আনোয়ার হোসেন ও পুলিশ সুপারকে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র অভিনন্দন
Swapno

 

বহুল প্রত্যাশিত চাষাড়াস্থিত জেলা পরিষদের ডাকবাংলো ও চাষাড়া পুলিশ ফাঁড়ির জায়গার দেয়াল ১০ ফুট দূঁরে ভেঙ্গে স্থানান্তর করায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের মাননীয় প্রশাসক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার জনাব জায়েদুল ইসলামকে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

 

এই জায়গাটি খালি করার পূর্বে যান চলাচলে অত্যন্ত কঠিন ও মারাত্মক যানজটের সৃষ্টি হতো এবং প্রায়শই: যানবাহনের দূর্ঘটনায় মূল্যবান প্রাণের অকাল মৃত্যু ঘটতো। এই ধরণের একটি মহৎ কাজে দুটি প্রতিষ্ঠানের কর্ণধারগণ যেভাবে এগিয়ে এসে সাহসিকতাপূর্ণ ভাবে কাজটি সম্পন্ন করেছেন, তা নারায়ণগঞ্জবাসী চিরদিন স্মরণ রাখবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন