Logo
Logo
×

নগর জুড়ে

পপুলারের সামনেই যানজট, গলি হকারদের দখলে থাকায় চরম ভোগান্তি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:৩৮ পিএম

পপুলারের সামনেই যানজট, গলি হকারদের দখলে থাকায় চরম ভোগান্তি
Swapno

 

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিবি রোড়ের পাশেই পপুলার ডায়াগনস্টিক সেন্টার। প্রতিদিন নারায়ণগঞ্জ জেলা ও আশপাশের জেলার হাজার হাজার মানুষ আসে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসেন সেবা নিতে। ফলে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সেবা নিতে আসা রোগীরা যানবাহন নিয়ে আসে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। এতো বড় একটি বেসরকারি প্রতিষ্ঠানে নেই কোনো পার্কিং ব্যবস্থা।

 

ফলে বিবি রোড়ের দু'পাশে রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে সেবা নিতে আসার কারণে বেশীরভাগ সময়ই এখানেই যানজটের সৃষ্টি হয়। শুধু তাই নয় পপুলার সামনে ফুটপাতের উপরে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোটর সাইকেল রাখায় প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজট। আর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলি হকারদের দখলে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।


সরেজমিনে রোববার (১২ জুন) গিয়ে এমন চিত্র দেখা গেছে। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের ফুটপাত ওষুধ কোম্পানির মোটরসাইকেলের সাড়ি সাড়ি লাইন । শুধু তাই নয় রয়েছে সেবা নিতে আসা রোগীদের যানবাহন ও সেবা প্রদান করা ডাক্তারের ব্যক্তিগত যানবাহনও। এসকল যানবাহনের কারণে রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট। এছাড়াও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলি রয়েছে ভাসমান হকারদের দখলে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে রাস্তা দিয়ে চলাচলকৃত যানবাহন ও ফুটপাত দিয়ে চলাচলকৃত সাধারণ মানুষ।


সাধারণ পথচারীরা জানান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রতিদিনই যানজট লেগেই থাকে। তাদের নেই কোনো নিজস্ব পার্কিং ব্যবস্থা। 

 

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব সিকিউরিটি গার্ড থাকলেও তারা যানজট নিরসনে তেমন কোনো দায়িত্ব পালন করতে পারে না। আর ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেল ফুটপাত রেখে রাস্তা বন্ধ করে রাখে। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেল শুধু পপুলারের সামনে না পাশের গলিতেও সাড়ি সাড়ি লাইন করে রাখে যার ফলে সেখানে দেখা দেয় তীব্র যানজট।

 

 

তারা আরও বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলি যেনো হকারদের দখলে। হকারদের কারণে এই গলির অবস্থা অন্তত নাজুক অবস্থা। ছোট্ট একটি গলির মধ্যে রয়েছে প্রায় বিশটির মতো জুতা, ফল, চা, কফি ও ফাস্ট ফুডের দোকান। আট ফুটের এই রাস্তার চার ফুটই এই হকারদের দখলে। ফলে এখান দিয়ে চালাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পুলিশ প্রশাসনের কাছে বঙ্গবন্ধু সড়কের মধ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলির হকারও উচ্ছেদের দাবি জানান তারা। প্রসঙ্গত ২০১৬ সালের ৩০ নভেম্বর রাজউকের নির্বাহী ম্যাজিস্টে অপরিকল্পিত ভবন নির্মাণ ও গাড়ি পার্কিংয়ের অনুমোদন নেওয়ার পরও তা না করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের প্রতিনিয়ত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এলোপাথাড়ি গাড়ি রেখে যানজট সৃষ্টি করে রাখে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন