Logo
Logo
×

নগর জুড়ে

বাপ্পী’র ২১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৭:২০ পিএম

বাপ্পী’র ২১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া
Swapno

শহীদ সাইদুল হাসান বাপ্পী’র ২১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শীতলক্ষ্যা ট্রেডার্স এর উদ্যোগে মিলাদ-দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়। গতকাল (১৪ই জুন) বাদ এশা নাসিক ১৮নং ওয়ার্ড কদমতলী বালুর ঘাট এলাকায় মেসার্স শীতলক্ষ্যা ট্রেডার্স এর পরিচালক মো.শহীদ চাঁন এর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

 

এসময় মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, শহীদ সাইদুল হাসান বাপ্পীর স্নেহের ছোট ভাই রাজিবুল হাসান রানা ও তাইফুল হাসান তান্না, রকিবুল হাসান রিয়ন, নাসিক ১৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল খালেদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুবলীগ নেতা মো. সেলিম, ইদ্রিস, জসিম সহ প্রমুখ। উল্লেখ্য, ২০০১ সালে চাষাঢ়া আওয়ামীলীগের অফিসে বোমা হামলায় তৎকালীন শহর ছাত্র রীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পী সহ ২০ জন নিহত হন।    

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন