Logo
Logo
×

নগর জুড়ে

গলাচিপায় কাঠের আলমারিতে মিলল ৫৯২ বোতল ফেন্সিডিল, গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২২, ১০:২৩ পিএম

গলাচিপায় কাঠের আলমারিতে মিলল ৫৯২ বোতল ফেন্সিডিল, গ্রেফতার ১
Swapno

 

শহরের গলাচিপায় ৫৯২ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তার নাম মোঃ সাঈদ বিজয় ভূইয়া (৩০)। সে শহরের গলাচিপা আল্লামা ইকবাল রোডের ২৩, ফিরোজ এন্ড সাত্তার মঞ্জিলের বাসিন্দা। তার দেহ ও ঘর তল্লাশী করে কাঠের আলমারি থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। 

 

র‌্যাব-৩ এর সহকারী পরিচালক বীণা রানী দাস আরও জানান, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য ফতুল্লার গলাচিপা ইকবাল রোড এলাকায় ফিরোজ এন্ড সাত্তার মঞ্জিলে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুন) বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ি সাঈদ স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের ফতুল্লা থানাএলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন