Logo
Logo
×

নগর জুড়ে

রেলস্টেশন চাষাঢ়ায় স্থানান্তর করার জোর দাবি ‘আমরা নারায়ণগঞ্জবাসীর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জুলাই ২০২২, ০৯:৩৩ পিএম

রেলস্টেশন চাষাঢ়ায় স্থানান্তর করার জোর দাবি ‘আমরা নারায়ণগঞ্জবাসীর
Swapno

গতকাল শনিবার সকাল ১১টায় স্থানীয় সিনামুন রেঁস্তোরায় "আমরা নারায়ণগঞ্জবাসী" সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন এর সঞ্চালনায় সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত উপদেষ্টা ও কমিটির সর্বমোট ১২৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তব্য রাখেন যথাক্রমে সর্বজনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ, আন্জুমান আরা আকসির, রোখশানা খবীর,আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, এড.নবী হোসেন, এ ওয়াই এম হাসমত উল্লাহ, খোদেজা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, লোকমান আহমেদ,এড রেজাউল করিম, জি এম হায়দার আলী বাবলু, পপি রানী সরকার, 

 

জাহাঙ্গীর কবির পোকন, মাকিদ মোস্তাকিম শিপলু, আনোয়ার হোসেন দেওয়ান , হানিফ উল কবীর, মাহমুদ হোসেন, মোঃ নাসির উদ্দিন মন্টু প্রমুখ। বক্তাগণ নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ জেলায় উন্নীতকরণ সহ যানজট দূরীকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জ রেলস্টেশন চাষাঢ়ায় স্থানান্তর করার জোর দাবী জানান। 

 

ইহা ছাড়া গ্যাস সমস্যা, পানি কর প্রত্যাহার, আবাসিক ডিপ টিউব ওয়েলের উপর করারোপ না করা, নারায়ণগঞ্জে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করার উপর গুরুত্ব আরোপ করে উপস্থিত সদস্যগন বক্তব্য রাখেন। সভায় এযাবৎ যে সকল সদস্য ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ সদস্যদের আরোগ্য কামনা করা হয়। এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন