# ছাদে উঠার জন্য জনপ্রতি মই ভাড়া ১০ টাকা
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই নাড়ীর টানে বাড়ির পানে। এ নাড়ীর টানের যাত্রা পথের কোন বাধাই মানবে না যে প্রকৃতির বাধাও যেন এ যাত্রার কাছে গৌণ। অধর বৃষ্টিও থামাতে পারছেনা ঈদে বাড়ি ফেরা মানুষকে। কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ির দিকে ছুটছেন ঘরমুখো হাজারো মানুষ। ঈদের আগের কর্মদিবস বৃহস্পতিবার শেষ করে যারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যেতে চাচ্ছেন তারা গতকাল বাড়ী যাওয়ার জন্য নারায়ণগঞ্জ শহরের চাষাড়া রেলস্টেশনে চঙ্গবেয়ে ট্রেনের ছাদে উঠতে দেখা যায় যাত্রীদের।
বৃস্পতিবার দুপুর থেকে রেলপথে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এজন্য ভোর থেকে নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলস্টেশন, ১ নম্বর রেলগেট সহ পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে আছে। এ অবস্থায় একটি মহল যাত্রীদের থেকে ট্রেনের ছাদে মই বেয়ে উঠানোর জন্য যাত্রীদের থেকে ১০ টাকা করে নিচ্ছে। যাত্রীরা নিরুপায় বাড়ীতে যাওয়া উদ্দেশে কোন রকম ভাবে যাতে ছাদে করে তাদের গন্তব্যে যেতে পারে তার জন্য বাধ্য হয়ে ১০ টাকা করে দিচ্ছে।
বিকেলে নারায়ণগঞ্জ রেলস্টেশন ঘুরে দেখা যায়, দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ নারায়ণগঞ্জ শহর ছাড়ায় রেলস্টেশনের তিল ধারণের ঠাঁই নেই। সব জায়গাতেই মানুষের ভীড়। তবে সরকারী নির্দেশনা মানা হচ্ছে না। কারো মুখে মাস্ক নেই। এতে করে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ার আশঙ্কা করছেন অনেকে। আবার অনেক নারীর জীবনের রিস্ক নিয়ে ট্রেনের ছাদে করে যাচ্ছে। তার পরেও কর্মস্থল ছেড়ে তাদের বাড়ী যাওয়া যেন কেউ আটকাতে পারবে না।
এদিকে আগামীকাল রোববার ঈদ। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ ছুটছে এখন নিজ গন্তব্য বাড়ির উদ্দেশ্যে। দেশের ব্যস্ততম মহাসড়কের মধ্যে ঢাকা মহাসড়ক এখন অন্যতম যানজট ভোগান্তির শিকার যাত্রীরা। ঈদের সময় হাজার হাজার মানুষ এই সড়কটি দিয়ে বাড়ি ফিরে। এ ঈদেও তার ব্যতিক্রম নয়। অন্য দিকে ট্রেনেও যাত্রীদের ভীড় কম নেই। ট্রেনে বাড়ীতে যাওয়ার জন্য ভিতরে সিট না পেয়ে ১০ টাকা দিয়ে চঙ্গ বেয়ে ট্রেনের ছাদে উঠছে মানুষ। এই ক্ষেত্রে পিছিয়ে নেই নারীরাও। গন্তব্যে পৌছাতে জীবনের মায়া ত্যাগ করে বাড়ী যেতে নারীরাও ১০ টাকার করে দিয়ে ট্রেনের ছাদে উঠছে।
নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলস্টেশনে আসা সেলিনা জানান, গত ঈদে বাড়ীতে যাইনি তাই এবার ঈদে বাড়ীতে যেতেই হবে। কিন্তু ট্রেনের ভিতর জায়গা না পেয়ে বাধ্য হয়ে ১০ টাকা দিয়ে ট্রেনের ছাদে করে যাচ্ছি। চঙ্গবেয়ে ছাদে উঠতে না পারলে তাতেও যেতে পারবো না। ছাদে করে গেলেও বাড়ীতে যেতেতো পারবো। তাছাড়া ট্রেনে করে গেলে যানজটের ভোগান্তি পোহাতে হবে না। ঈদকে কেন্দ্র করে বাড়ীতে পৌছানোই হাজারো মানুষের গন্তব্য স্থল। তবে সবার আন্তরিকতায় ঈদযাত্রাকে সফল করতে চেষ্টা করা হচ্ছে।এমই/জেসি


