Logo
Logo
×

নগর জুড়ে

শীতলক্ষ্যায় ২৫ ঘন্টা পর ভেসে উঠেছে মিরাজের লাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৪:১৫ পিএম

শীতলক্ষ্যায় ২৫ ঘন্টা পর ভেসে উঠেছে মিরাজের লাশ
Swapno

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় নিখোঁজ যুবকের লাশ। দীর্ঘ ২৫ ঘন্টা পর ভেসে উঠেছে।তাকে উদ্ধার করতে টানা দু’দিন অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। তৃতীয় শীতলক্ষ্যা ব্রীজের পিলারের সামনে বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে লাশ ভেসে উঠে।

 

নিখোঁজের পর ভেসে উঠা যুবকের নাম মিরাজ (১৮)। সে শহিদনগর মো. আব্দুল খায়ের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

 

গত ১৩ জুলাই সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নিচে নদীতে গোসল করতে গিয়ে ছিলেন। দুপুর ১টার দিকে ২ বন্ধু শীতলক্ষ্যা নদী থেকে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন মিরাজ।

 

স্থানীয় একজন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করেন। সে দিন সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় দিন সকাল থেকে আবার শুরু করেন। দুপুর ২টার দিকে নদী থেকে লাশ ভেসে উঠেছে।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন