Logo
Logo
×

নগর জুড়ে

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৬:৩১ পিএম

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
Swapno

 

 #প্রাণ ফিরতে শুরু করেছে নারায়ণগঞ্জ শহরে

 

পবিত্র ঈদ-উল-আজহার ছুটির পর প্রিয়জনের সাথে আনন্দঘন সময় কাটিয়ে অবশেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে বিভিন্ন পেশার মানুষ। ছুটির পর সরকারী অফিস আদালত খুলে যাওয়ায় এর আগে থেকেই শহরে ফিরতে শুরু করে মানুষ। তবে ব্যক্তি মালিকানাধীন কারখানাগুলোর ছুটি বেশি থাকায় এবং সরকারী ও শায়ত্বশাসিত অফিস আদালতের বাড়তি ছুটি নেওয়া কর্মকর্তা কর্মচারীগণ ফিরে আসতে শুরু করায় আবারও প্রাণ ফিরতে শুরু করেছে নারায়ণগঞ্জ শহরে। ছুটি কাটিয়ে মানুষ এখন ফিরছে জীবন জীবিকার উদ্দেশ্যে। ফাঁকা নারায়ণগঞ্জ আবার সরগরম হতে শুরু করেছে। 


সরেজমিনে নারায়ণগঞ্জের রেল স্টেশন, বাস স্টেশন ও টার্মিনাল ঘাট ঘুরে দেখা যায়, এসব এলাকায় কর্মমূখী মানুষের ভিড়। চাষাঢ়া রেল স্টেশনে সরোয়ার নামের এক যাত্রী জানান, প্রায় এক সপ্তাহ ছুটি পেয়ে দীর্ঘদিন পর গ্রামের বাড়ি যাওয়া সুযোগ পান তিনি। এই ছুটির সময়টা তাই পরিবারের সাথে কাটিয়ে এখন তিনি তার কর্মস্থলে ফিরছেন।


 
নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় নুপুর আক্তার নামক এক কলেজ শিক্ষার্থী জানায়, এবার ঈদে সে তার পরিবারের সাথে চাদঁপুর তার মামাার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তবে সে আফসোস করে বলে, তার কলেজ খুলে দেওয়ার কারণে সে মন মতো বেড়াতে পারেনি, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হয়েছে। অন্যদিকে ঈদের ছুটি কেমন কাটিয়েছে জিজ্ঞেস করলে আরিফ নামক এক যাত্রী যুগের চিন্তাকে জানায়, সে তার বন্ধুদের সাথে চাঁদপুরের মোহনপুর এলাকায় ঘুরতে গিয়েছিলেন। তার অফিস আগামী কাল খুলে দেওয়ায় তাকে অল্প সময়ের মধ্যেই ফিরে আসতে হয়েছে।


 
ছুটি কাটিয়ে শহরে ফেরা মিশকাতুল মাহমুদ এর সাথে কথা বলে জানা যায়, এবারের ঈদ তার খুব ভালো কেটেছে। কেননা ঈদের ছুটিতে সে বন্ধু ও সহকর্মীদের নিয়ে বরিশালের কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। এখন তিনি সোনারগাঁয়ে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।


 
কুড়িগ্রামে থেকে পরিবার পরিজন নিয়ে নারায়ণগঞ্জ আসা মো. জসিমউদ্দিন এর সাথে কথা হলে তিনি জানান, ঈদের ছুটি কাটাতে শনিবার তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ঈদের ছুটিতে পরিবহনে প্রচন্ড ভিড় হয়, তাই আগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন তিনি। এখন ছুটি শেষে কর্মস্থলে যোগদান করতে হবে বলে তিনি আবার সপরিবারে ফিরে এসেছেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন