# কয়েক লাখ মানুষের শহরে মাত্র তিনটি পাবলিক টয়লেট
নারায়ণগঞ্জ হচ্ছে একটি জন বহুল এলাকা, অন্য সকল জেলার তুলনায় এ জেলায় লোকসংখ্যা অনেক বেশি কিন্তু সে তুলনায় নারায়ণগঞ্জ শহরে পাবলিক টয়লেট এর রয়েছে সংকট। নারায়ণগঞ্জ শহরে চাষাড়া হচ্ছে ব্যস্ততম একটি জায়গা। এই শহরে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে ও অন্য জেলা থেকে প্রতিদিন এ জেলায় হাজার হাজার লোক যাতায়াত করে। নারায়ণগঞ্জে শহরে রয়েছে সরকারি-বেসরকারি অফিস ও কলকারখানা যার জন্য এশহরে লোকের সমাগম। শহরের পাবলিক টয়লেট কম থাকায় শহরে কর্মজীবী মানুষ ও ঘুরতে আসা জন সাধারন মানুষকে পড়তে হচ্ছে মহাবিপদে। তাই সাধারন মানুষ এর দাবী শহরে পাবলিক টয়লেট এর সংখা আরো বাড়ানো। যাতে এই শহরে বসবাসরত মানুষ এর পাবলিক টয়লেট এর জন্য আর কখনো সমস্যা পরতে না হয়।
নারায়ণগঞ্জ শহরে চাষাড়া প্রাণকন্দ্র শহীদ মিনারে পাশে রয়েছে ১ টি ও ২নং রেলগেট এলাকায় রয়েছে ১ টি এবং মন্ডলপাড়া ব্রিজে রয়েছে ১টি। অন্য যে গুলা রয়েছে সেখানে সাধারন মানুষকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। তার পরেও সে গুলার পরিবেশ নোংরা ময়লা খুব বাজে অবস্থা। এতো বড় শহরে মাত্র হাতে গুনা কিছু পাবলিক টয়লেট থাকায় সাধারন মানুষ পড়ছে চরম বিপদে।এবিষয়ে, চাষাঢ়ায় একজন পথচারীর সাথে কথা হলে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা এজেলায় প্রতিদিন অনেক লোকের আসা যাওয়া। কিন্তু সে তুলনায় নারায়ণগঞ্জ শহরে পাবলিক টয়লেট এর সংখা অনেক কম তাই অনেক সময় সাধারন মানুষ বিপদে পরে বিশেষ করে মহিলারা আরো বেশি সমস্যা পরে কারন তারা সহযে কাউকে বলতে পারে না তাতে অনেক সমস্যা পরেন মহিলা ও বয়স্ক লোকেরা।
তিনি আরো বলেন, এতো বড় শহরের জন সংখা তুলনায় হাতেগোনা অল্প কিছু পাবলিক টয়লেট রয়েছে। তাতে সাধারণ মানুষ এর দাবি নারায়ণগঞ্জ শহরে আরো কিছু পাবলিক টয়লেট এর সংখা বাড়ানো হয়। যাতে এমন আর বযস্ক লোকদের সমস্যা পরতে না হয়।এমই/জেসি


