শহরে ট্রাফিক পুলিশের অভিযান, ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১১:২৬ পিএম
নারায়ণগঞ্জ শহরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার ১৯ জুলাই চাষাঢ়ায় সকালে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জায়েদ পারভেজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় চাষাঢ়া ও ২ নং রেলগেটসহ নগরীর বিভিন্ন মূল সড়কে এই অভিযান চলে। এই অভিযানে গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স,হেলমেট এগুলো না থাকার কারণে চেক পোস্টে ৩৮টি গাড়ি আটক করা হয়। এর মধ্যে ২টি বাস, ট্রাক ১টি প্রাইভেট / মাইক্রোবাস ৬টি, পিকআপ ১টি আর মটর সাইকেল ২৮টি এর মধ্যে ২টি মটর সাইকেল জব্দ করা হয়েছে। আর বাকিগুলোকে হেলমেট, লাইসেন্স,গাড়ীর কাগজপত্রের জন্য বিভিন্ন দাপ অনুসারে তাদেরকে মামলা প্রদান করা হয়।
আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ জানান, প্রতিনিয়ত আমাদের এই অভিযান চলছে আমার জরিমানা ও করছি কিন্তু এর পরে ও আমরা জনগণকে সতর্ক করতে পারছি না।তারা হেলমেট ছাড়া গাড়ির কাজপত্র ছাড়া লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে রোডে চলে আসে এগুলো আইনগত অপরাধ তার পরেও আমার তাদেরকে বার বার সতর্ক করে দিচ্ছি তারা যেন এই ভূল কাজগুলো আর না করে। এ সময় উপস্থিত ছিলেন, টিআই করিম (প্রশাসন), টি আই শাখাওয়াত হোসেন, ট্রাফিক সার্জেন্ট শোভন,আসিফ হোসেন প্রমূখ।এমই/জেসি


