# লেকটিকে ঘিরে গড়ে উঠেছে আরো একটি বিনোদন কেন্দ্র
# দ্রুত বেড়ে উঠছে রোপণ করা বিপুল পরিমাণ বৃক্ষ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী একেবারে বদলে দিয়েছেন নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়া এলাকার চেহারা। জল্লার পাড়ার যে লেকটি ময়লা দিয়ে ভরাট করে ফেলা হয়েছিলো এবং বিভিন্ন রকমের দখলদাররা দখল করে নিয়েছিলো সেই লেকটি উদ্ধার করে এটিকে এখন একটি পার্কে পরিনত করা হয়েছে। এখন এটি শেখ রাসেল পার্কেরই বর্ধিত অংশ হিসাবে বিবেচিত হচ্ছে।
গতকাল সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা গেছে এই লেকের চার পাশে বিপুল সংখ্যক গাছ লাগানো হয়েছে আর গাছ গুলি দ্রুত বড় হচ্ছে। এরই মাঝে তৈরী হয়েছে এক মনোরম পরিবেশের। তাই এখানে প্রতিদিন বিকালে আশপাশের এলাকা থেকে এসে জরো হচ্ছে বহু মানুষ। এ সময় চার তরুনকে দেখা যায় লেক পাড়ে বসে আড্ডা মারতে। তখন তাদের কাছে লেকটি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা চার জনই জানান তারা খুশী এবং প্রতিদিন বিকালে তারা এখানে আসেন আড্ডা মারতে। তারা চারজনই কলেজে লেখাপড়া করেন।
তাদের একজন বলেন, উন্নয়ন বলতে আমরা সাধারনত ইট পাথরের উন্নয়নকে বুঝি। আমরা মনে করি উন্নয়ন মানেই হলো রাস্তাঘাট আর ব্রিজ কালভার্টের উন্নয়ন। কিন্তু কোনো ইট পাথরের স্থাপনা না করেও যে কত বড় উন্নয়ন করা যায় সেটা করে দেখিয়েছেন মেয়র আইভী। তিনি বলেন আমরা শুনেছি এখানে এক সময় একটি জলাশয় ছিলো। কিন্তু আমরা বড় হয়ে দেখেছি এই জায়গায় একটি বস্তি গড়ে উঠেছিলো। এবং এখানে অনেকগুলো ঝুটের গোডাউন ছিলো। আর এসব করা হয়েছিলো জলাশয়টি ভরাট করে এবং অবৈধ ভাবে দখল করে। কিন্তু মেয়র আইভী এটা দখলমুক্ত করে পূনরায় খনন করেছেন এবং এই লেকটি গড়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে প্রকৃতির উন্নয়ন করা যায়। এখন লেকে স্বচ্ছ পানি থাকায় বহু লেঅক গোসল করেন। আর লেকের চারি পাশে বসার জায়গা করায় বিকালে বহু মানুষ এখানে এসে বিশ্রাম নেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উন্নয়নটি হয়েছে সেটি হলো মেয়র এই লেকের চারিপাশের পাড়ে বিপুল পরিমান বৃক্ষ রোপন করেছেন।
আর এই বৃক্ষগুলো এখন দ্রুত বড় হচ্ছে। আমরা আশা করছি আগামী এক বছরের মধ্যে এসব বৃক্ষ ছায়া দেবে। তখন আরো পাল্টে যাবে পরিবেশ। শহরের মাঝখানে গড়ে উঠবে গাছপালার এক বিশাল উদ্যান। যেমনটি এরই মাঝে শেখ রাসেল পার্কে গড়ে উঠেছে। যার ফলে পর্যাপ্ত অক্সিজেনের যোগান পাবে এই শহরের মানুষ। তাই আমরা মেয়র আইভীর কাছে কৃতজ্ঞ। তিনি আসলেরই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার পরিকল্পিত উন্নয়ন করে চলেছেন।এমই/জেমস


