বন্ধন বাসে মিলল ব্যাংকের সাবেক কর্মকর্তার মরদেহ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৮:১২ পিএম
বন্ধন পরিবহনের বাসের ভিতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মো. মোশারফ সরকার (৭০)। সে মুন্সিগঞ্জ সদর থানার হোগলাকান্দি মৃত লোকমার মাষ্টারের ছেলে। রাজধানী ঢাকার গুলিস্তান থেকে বিকালে ছেড়ে আসে বন্ধন পরিবহনের একটি বাসের সামনের সিটে বসে আস ছিলেন ব্যাংকের সাবেক কর্মকর্তা মোশারফ সরকার।
বিকালে নারায়ণগঞ্জ টার্মিনালে এসে পৌঁছালে তাকে মৃত অবস্থায় দেখতে পায় বলে জানান স্থানীয়রা। পরে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, বাসের সিটে বসেই মারা গেছে। সেই অবস্থাতেই খবর পেয়ে উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, মৃত্যুর কারণ স্ট্রোক। লাশ উদ্ধারের পর মৃত ব্যক্তির স্বজনরা এসে নিয়ে গেছে।এসএম/জেসি


