Logo
Logo
×

নগর জুড়ে

আলোর সন্ধ্যান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচিতি সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৮:৩২ পিএম

আলোর সন্ধ্যান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচিতি সভা
Swapno

বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়েছে দেওভোগ পানির টাংকি এলাকায় আলোর সন্ধান সংগঠন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী। (আলোর সন্ধান মানব কল্যাণে নিয়োজিত একটি সংগঠন)  মঙ্গল বার সন্ধায় আলোর সন্ধান সংগঠন এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মসূচীর মধ্যে ছিলো বাদ মাগরিব মিলাদ, দোয়া ও মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরন বাদ এশা সংগঠনিক ভাবে বিশেষ দক্ষতার অর্জন করার  সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয় এবং আমন্ত্রীত অতিথি ও সকল সদস্য কে নিয়ে কেক কাটেন সংগঠনের  প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী শাহ্ আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দি পিন্টু।

 

সভাপতি হাজী শাহ্ আব্দুল হালিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দি পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গসাথী ক্লাবের সভাপতি ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল, হোসিয়ারী সমিতির সহ সভাপতি সাঈদ আহাম্মেদ স্বপন,মাজহারুল ইসলাম জোসেফ,হাজী আব্দুল রব রনি খোকন সহ সভাপতি বঙ্গসাথী ক্লাবের, আবু বক্কর সিদ্দিকী ব্যবসায়ী, আনোয়ার হোসেন,মোঃ শাহিন,মোঃ লিখন, মোক্তি,বাবু,পনির ও রাজন প্রমুখ। নতুন কমিটির পরিচিতি ঘোষনা করেন সভাপতি হাজী শাহ্ আব্দুল হালিম। 

 

সভাপতি হাজী শাহ্ আব্দুল হালিম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন পিন্টু, মোঃ সেলিম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক, আশিক শাদাত রিংকু সাংগঠনিক সম্পাদক,আব্দুল রাজ্জাক মিঠু সহ সাংগঠনিক সম্পাদক,হাবিবুর রহমান ডলার অর্থ সম্পাদক, আরফিন শিকদার সহ অর্থ সম্পাদক,রিয়াজ আফ্রিদি দপ্তর সম্পাদক,সাইফুল ইসলাম অন্তর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,মারুফ শেখ হৃদয় সহ শিক্ষা ও সাস্কৃতিক সম্পাদক,ফয়সাল খান পরিবেশ বিষয়ক সম্পাদক,ইশান রনি বাবু ক্রীড়া সম্পাদক মোসাদ্দেক মাহিন সহ ক্রীড়া সম্পাদক,আনিসুর রহমান টিংকু ধর্ম বিষয়ক সম্পাদক,

 

জাহিদুল ইসলাম প্রচার সম্পাদক, রাকিব হাসান সহ প্রচার সম্পাদক, কামরুল হাসান আপ্যায়ন সম্পাদক ও আসমা বেগম মহিলা সদস্য মন্ডলি। সভাপতির বক্তব্যে শাহ্ আব্দুল হালিম বলেন  আলোর সন্ধান মানব কল্যাণে নিয়োজিত একটি সংগঠন এর মাধ্যমে আমরা সমাজের অসহায় মানুষদের আপদ বিপদে পাশে দাড়াই, দুই বসরে আমরা এলাকার অসহায় মানুষদের মাঝে মিশুক, ভেন গাড়ী ও সেলাই মেশিনসহ খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি এবং এলাকার ইভটিজিং ও মাদক বিরোধী সভা সমাবেস সহ বৃক্ষ রোপন ও এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। নৈশ ভোজে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন