নাসিকের পরিচ্ছন্ন কর্মীদের ছয় দফা দাবী নিয়ে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৮:২২ পিএম
ছয় দফা দাবীনামা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২ আগষ্ট) সকাল ১১টায় নাসিক নগর ভবনের সামনে ছয় দফা দাবীনামা নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন পরিচ্ছন্ন কর্মীরা।
এসময় বিক্ষোভ সমাবেশে পরিচ্ছন্ন কর্মীরা বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির কারণে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জীবনযাত্রায় অসহনীয় হয়ে পড়েছে। আমরা যে টাকা দৈনিক বেতন পাই এ দিয়ে এখন আমাদের সংসার চলে না। আমরা অনেক কষ্টে আছি।
নাসিক মেয়রের কাছে আমাদের পরিচ্ছন কর্মীদের ছয় দফা দাবীগুলো হলো, ১/ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ( অদ্যাবধি সংশোধন) মোতাবেক উক্ত শিল্পে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করা। ২/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কর্মরত সকল পরিচ্ছন্ন কর্মীদের চাকুরী স্থায়ী করতে হবে।
৩/ সকল পরিচ্ছন্ন কর্মীদের নুন্যতম দৈনিক হাজিরা ৬৫০ টাকা এবং ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করতে হবে এবং প্রত্যেক শ্রমিকের বেতন সম-পরিমাণ ঈদ-পূজার বোনাস প্রদান করতে হবে। ৪/ প্রতি ওয়ার্ডেং ২ জন করে ডোম নিয়োগ দিতে হবে।
৫/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিস্কার পরিচ্ছন্ন করার সময় যদি কোন শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তবে পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে। এছাড়াও যদি স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করে তবে তার কাষ্ট বা দাফন করার জন্য পূর্বের বরাদ্দ পাঁচ হাজার টাকা পরিবর্তে পঞ্চাশ হাজার টাকা প্রদান করতে হবে। ৬/ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে সমস্ত জায়গা খালি পড়ে আছে; যেমন সিদ্ধিরগঞ্জ ও বন্দর অঞ্চলে, পরিচ্ছন্ন কর্মীদের স্থায়ী বসবাসের জন্য বহুতল ভবন ও বাসস্থান তৈরী করতে হবে। জেসি / এন.এইচ


