Logo
Logo
×

নগর জুড়ে

শ্রীলঙ্কার মতো ঘরেই বর্জ্য সংরক্ষণ ব্যবস্থা শুরু করেছি: মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ১০:০১ পিএম

শ্রীলঙ্কার মতো ঘরেই বর্জ্য সংরক্ষণ ব্যবস্থা শুরু করেছি: মেয়র আইভী
Swapno

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ২০০৪ সাল থেকে একাধিক প্রকল্পে কাজ করেছি। নারীদের আত্মবিশ্বাস বাড়াতে ইউএনডিপি যে কাজ করছে তা অবিশ্বাস্য। আমরা ইউএনডিপির সাথে শ্রীলঙ্কায় গিয়েছিলাম। শ্রীলঙ্কায় বস্তিবাসীকে দেখেছিলাম, কিভাবে তারা ঘরেই বর্জ্য আলাদা করে সংরক্ষণ করেন। 

 

তিনটা বিনে আলাদাভাবে বর্জ্য সংরক্ষণ করে। সেখান থেকে তাদের প্লাাস্টিক, কাঁচের টুকরা কিনে নিয়ে যায়। কাগজ আলাদা করে সংরক্ষণ করা হয় অন্যত্র। শ্রীলঙ্কা থেকে ফিরে শহরের ১৮ নং ওয়ার্ডে এই ধরনের ব্যবস্থা শুরু করেছিলাম। কিন্তু এই কার্যক্রম তখন চলমান রাখতে পারিনি। কারণ সেই সময়ে আমার অনেক সমস্যা ছিল।

 

আমার টাকাও পর্যাপ্ত ছিলনা। কিন্তু আপনারা এসে এখন এই প্রকল্পের কার্যক্রম শুরু করেছেন। গতকাল সকালে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে এক সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। সভায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন। 

 

প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এর উদ্যোগে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সভার আয়োজন করা হয়। সভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সম্পৃক্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ইউনিলিভার বাংলাদেশের অর্থায়নে ইউএনডিপি ও ইউএসডিও এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। 

 

মেয়র বলেন, আমাদের মহিলারা যারা কাজ করে তারা অন্য ওয়ার্ডেও কাজ করে। নারীদের নেতৃত্বে কিন্তু ক্লিন হচ্ছে। নারীরা বাসাবাড়ি থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে। সংগ্রহকৃত বর্জ্য তারা আমাদের ডাম্পিং স্পটে পৌছে দেয়। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। 

 

নারীরা নগরের ১৬-১৭ টি ওয়ার্ডে এই কাজ করছে। আমরা প্লাস্টিক থেকে ফুয়েল তৈরীর জন্য একটা মেশিন বসিয়েছিলাম। দূভার্গ্যবশত ওই মেশিনটা লোকাল ছিলো এবং ভালো ছিল না। যার কারণে আমরা মার্কেট পর্যন্ত যেতে পারিনি। ওই প্রকল্পটা থেমে আছে; আপনারা যদি সেটা চালু করেন যদি পরিবেশের ক্ষতি না হয় তাহলে প্রকল্পটা আমরা চালু করতে পারি। 

 

সভায় উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাভেদ আখতার, ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্ট ভ্যান এন গুয়েন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলাম, ইউনিলিভার বাংলাদেশ করপোরেশনের প্রধান শামীমা আক্তার, ইউএনডিপি এর সমন্বয়কারী মৌসুমী আক্তার, সদর থানার ওসি আনিছুর রহমানসহ প্রমুখ। জেসি / এন.এইচ
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন