Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জের নতুন এসপি গোলাম মোস্তফা রাসেল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ১০:২৫ পিএম

নারায়ণগঞ্জের নতুন এসপি গোলাম মোস্তফা রাসেল
Swapno

 

নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে আসছেন গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)। বর্তমানে তিনি মাদারীপুর জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে।  বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে এসপিদের এই আদেশটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

 

গোলাম মোস্তফা রাসেল গত বছরের ১৮ মার্চ মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২৪তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় একাধিকবার পিপিএম পদক পেয়েছেন। 

 

এদিকে, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জায়েদুল আলম। পরে চলতি বছরের ২ জুন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি লাভ করেন এবং গত ১৩ জুলাই জায়েদুল আলমকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়। জেসি /এন.এইচ

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন