Logo
Logo
×

নগর জুড়ে

মাত্রাতিরিক্ত বাস ভাড়ায় যাত্রীচাপ ট্রেনে

Icon

তানজিলা তিন্নি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৮:১৫ পিএম

মাত্রাতিরিক্ত বাস ভাড়ায় যাত্রীচাপ ট্রেনে
Swapno

 


# আরো কয়েকটি বগি সংযোজনের দাবি যাত্রীদের

 

নারায়ণগঞ্জে থেকে ঢাকা যাওয়ার সহজ মাধ্যম বাস। সময় বাঁচাতে বেশির ভাগ যাত্রী বাসে গেলেও বর্তমানে তেলের দাম বাড়ায় বাসের মালিকরা বাড়তি বাড়া আদায় করছেন। যার ফলে যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেকটা কমেছে। কিন্তু আগের চিত্র লক্ষ্য করলে দেখা যায় বাসের বাড়তি ভাড়া আদায়ে যাত্রীরা টাকা বাঁচাতে ব্যবহার করছে রেলপথ। আগের তুলনায় শতকরা ৩০ ভাগ বেশি যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন। 

 


বাসের ভাড়া বৃদ্ধির পরপরই যাত্রীরা ট্রেনে গাদাগাদী করে যাচ্ছেন নিজেদের গন্তব্য স্থানে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকৃত ট্রেনের প্রায় সব ট্রেনেই পা ফেলার জায়গা থাকে না। সাধারন যাত্রীরা একপ্রকার নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই উঠছেন ট্রেনে। যে যেভাবে পারছেন সে সেভাবেই যাচ্ছেন নিজেদের গন্তব্য স্থলে। যাত্রীরা স্বাচ্ছন্দে যাতায়াতের জন্য ট্রেনে আরো কয়েকটি বগি সংযোজনের দাবি তুলেছেন।

 


সূত্র বলছে, জ্বালানী তেলর মূল্য বৃদ্ধিতে সারা দেশের সড়ক পথে বেড়েছে যানবাহনের ভাড়া তবে ট্রেনের ভাড়া না বাড়ায় যাত্রীরা যাত্রীরা যায়াতের জন্য বেছে নিয়েছে রেলপথ  ঢাকা- নারায়ণগঞ্জ রুটে আগের থেকে ভাড়া বেড়েছে জন প্রতি ২০ টাকা করে। তবে কিছু কিছু পরিবহনে আগের থেকে ১০ টাকা বাড়তি ভাড়া বাড়ানো হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকৃত শীতল এসি পরিবহনের বাসে ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা, বিআরটিসি ডাবল ডেকারের বাসে ৪০ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা, বন্ধন ও উৎসব পরিবহনের বাসে ৪৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ৬৫ টাকা এবং হিমাচল পরিবহনের বাসে ৪৫ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ৫৫ টাকা নেয়া হচ্ছে। অন্যদিকে ট্রেনের ভাড়া আগে ১৫ টাকা করে ছিল বর্তমানেও ১৫ টাকাই আছে।

 


নারায়ণগঞ্জ থেকে ঢাকা গামী ট্রেনের এক যাত্রীর সাথে কথা বলে জানা যায়, দিন দিন সব কিছুর দাম বাড়ছে কিন্তু আমাদের বেতন বাড়ছে না। নানা করণে ঢাকা থেকে এখানে এসে চাকরি করি। এখন আবার বাসের ভাড়া বাড়ায় একটু সমস্যায় পড়েছি। তাই টাকা বাঁচাতে ট্রেনে যাতায়াত করা। একই ট্রেনের অন্য একজন যাত্রী জানায়, প্রতিদিন ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসতে হয়। বাসে আসতে একটু সুবিধা হলেও বর্তমানে বাসের ভাড়া বাড়ায় ট্রেনের পথ কে বেছে নেয়া। একটু অসুবিধা হলেও বেশি সমস্যা হয় না।

 


স্টেশন মাস্টারের সাথে কথা বললে তিনি জানান, বাসের রুটে ভাড়া বাড়ানোর কারণে রেলপথে এতো যাত্রীর চাপ বেড়েছে, ট্রেনের তো ভাড়া বাড়েনি। আগের ভাড়া কম থাকায় যাত্রী চাপ কিছুটা বেড়েছে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ প্রাথমিক স্টেশন হওয়ায় এখানে ঢাকা থেকে ট্রেনে আসলে গাড়ি খালি হয়ে যায় আর প্রায় সব যাত্রী নিজেদের গন্তব্যস্থলে যেতে পারে। তাই আমরা এখানে বাড়তি কোনো ট্রেনের ব্যবস্থা করিনি। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন