১৫ই আগস্ট উপলক্ষে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ১০:০৫ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল শহীদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (১৬ই আগষ্ট) বিকেল ৫টায় ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস.এম আহসান হাবিব এর সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় দোয়ায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলু, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মির আনোয়ার হোসেন, বিঞ্জাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আয়ুব আলী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আব্দুল রহমান,
১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৮নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসাইন, সদস্য শাহ জামাল খোকন, আবেদ হোসেন, শাখাওয়াত হোসেন সুমন, যুব মহিলা লীগের আহবায়ক নুরুর নাহার সন্ধ্যা, মোশারফ হোসেন জনি, মামুন ভূইয়া সহ মহানগরের ২৭টি ওয়ার্ডে নেতৃবৃন্দ।এসএম/জেসি


