Logo
Logo
×

নগর জুড়ে

মহানগর স্বেচ্ছাসেবকলীগের সজীবের মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০৯:০৩ পিএম

মহানগর স্বেচ্ছাসেবকলীগের সজীবের মিছিল
Swapno

 

১৭ই আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা আলী হাসান সজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বুধবার ১৭ আগষ্ট বিকাল ৪টায় দেওভোগ এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ১৭ই আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।

 

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিবের সঞ্চালয়নায় সভাপত্বি করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোঃ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, কোষাধ্যক্ষ কামাল দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, কার্যকরি সদস্য ও ১৪নং ওয়ার্ড কাউন্সিরর মনিরুজ্জামান মনির,

 

সাবেক কাউন্সিলর কবির হোসাইন, শামীম খা, সাখাওয়াত হোসেন সুমন, শাহ জাহান, নুরুন্নাহার সন্ধ্যা, অ্যাডভোকেট মামুন মাজিদ প্রমুখ। আলী হাসান সজীব বলেন, ২০০৫ সালে ১৭ই আগষ্ট ৬৩টি জেলা সিরিজ বোমা হামলা ঘটনা ঘটিয়েছে বিএনপি জামায়াত চারদলীয় জোট সরকার। তারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করার পায়তারা করেছিলো।

 

তারা জানে না, বাংলাদেশ ৭১ সালে মা বোনের ইজ্জত ও শহীদদের রক্ত বিনিময়ে এই দেশ স্বাধীনতা লাভ করেছিলো। এই দেশের সেই অপশক্তিদের কোন চক্রান্ত সফল হবে না। শেখ হাসিনা সরকার আজ বাংলাদেশকে উন্নত রাষ্ট্র পরিণত করেছে। এই উন্নয়ন দেখে এখনো শেখ হাসিনা হটানো ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সকল নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে, আপনাদের পাশে আমরা স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা রয়েছি।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন