Logo
Logo
×

নগর জুড়ে

শহরের পেট্রোল পাম্পগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৭:২০ পিএম

শহরের পেট্রোল পাম্পগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই
Swapno

 

নারায়ণগঞ্জ চাষাঢ়ার ভিতরে তিনটি স্থানে তিনটি পেট্রোল পাম্প রয়েছে। এই পেট্রোল পাম্পগুলোর ভিতরে অগ্নিনির্বাপনের জন্য নেই কোনো পর্যাপ্ত ব্যবস্থা। এই পেট্রোল পাম্পগুলো রাস্তার পাশে থাকায় অগ্নিকান্ডের ঝুঁকি রয়েছে। অথচ পাম্পগুলোর আশে-পাশে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা; যেমন: বেইলী টাওয়ার, সান্তনা মার্কেট, মার্ক টাওয়ার, পপুলার ক্লিনিক, ল্যাবএইড হাসপাতাল, মসজিদ, শহীদ মিনার ইত্যাদি।

 


এই রোডগুলো দিয়ে নিয়মিত লক্ষ লক্ষ মানুষ চলাচল করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে নূর মসজিদের অপর পাশে মেঘনা মডেল সার্ভিস সেন্টার পেট্রোল পাম্পে দুইটি, বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া শহিদ মিনারের সাথে আরেকটি পেট্রোল পাম্প প্রান্তিক সার্ভিস ষ্টেশনে পাঁচটি এবং চাষাঢ়া বিশ্ব রোডের সাথে মেসার্স আজগর সিএনজি পেট্রোল পাম্পে পাঁচটি পুরোনো অকার্যকর ফায়ার এক্সটিংগুইসার পড়ে আছে। 

 


এ বিষয়ে চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে অবস্থিত মেঘনা মডেল সার্ভিস সেন্টারের ম্যানেজার নাহিদ হাসান জানান, ‘আমাদের কাছে আগুন নিভানোর সিলিন্ডার গ্যাস আছে দুইটি। আমাদের একজন লোককে ফায়ার সার্ভিস দেখিয়ে দিয়ে গেছে কিভাবে অগ্নিনির্বাপন করা লাগে। আল্লাহ না করুক অগ্নিকান্ড হলে এই গুলো দিয়ে সামলাতে পারবো কিনা জানি না। আমার একটাই কথা আল্লাহ যা চাইবো তাই হবে।’

 

 

এ বিষয়ে চাষাঢ়ার প্রাণকেন্দ্র শহিদ মিনারের সাথে প্রান্তিক সার্ভিস ষ্টেশনের ক্যাশিয়ার মো. হামিম জানান, অগ্নিনির্বাপনে আমাদের কাছে পাঁচটি আগুন নিভানোর সিলিন্ডার গ্যাস আছে। অগ্নি নিয়ন্ত্রনে আনার জন্য আমাদের ট্রেনিং দিয়ে গেছে ফায়ার সার্ভিস কিন্তু তার পরে ও আমরা ঝুঁকির মধ্যে থাকি। তিন বছর আগে আমাদের এই পাম্পে আগুন লেগেছিল। তখন আমাদের অনেক লস হয়েছিল তার পর থেকে আমরা সচেতন থাকার চেষ্ট করি; বাকিটা কপাল।’

 

 

এ বিষয়ে চাষাঢ়া বিশ্বরোডে অবস্থিত মেসার্স আজগর এর ক্যাশিয়ার তাপস জানান, ‘আমাদের পাঁচটি আগুন নিভানোর গ্যাস সিলিন্ডার আছে। আর কিছু আমাদের নাই। কোন কারণে আগুন লেগে গেলে এগুলো দিয়ে নিভানোর চেষ্ট করবো; আর ফায়ার সার্ভিস সেন্টারে কল দিবো।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন