Logo
Logo
×

নগর জুড়ে

আকিজ হটাও পরিবেশ বাচাঁও, মানুষ বাচাঁও

Icon

আল আমিন

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১০:২১ পিএম

আকিজ হটাও পরিবেশ বাচাঁও, মানুষ বাচাঁও
Swapno

 

জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার স্বার্থে আবাসিক এলাকা থেকে আকিজ সিমেন্ট ফ্যাক্টারি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে ও নতুন করে সম্প্রসারণ করার বিরুদ্ধে ২৩ নং ওয়ার্ড এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন ।

 


শনিবার বাদ আছর আকিজ সিমেন্ট ফ্যাক্টারি প্রেঙ্গনে এই মানববন্ধন করে ২৩ নং ওয়ার্ড এলাকাবাসী । মানববন্ধনে বক্তারা বলেন, আকিজ সিমেন্ট ফ্যাক্টারীর বিষাক্ত সাদা ধোঁয়ায় প্রতিনিয়ত নাসিক ২৩ নং ওয়ার্ড এলাকাবাসী শ্বাস কষ্ট, এজমা, খাজলি, চুলকানীসহ অনেক কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। 

 

 

আকিজ সিমেন্ট কোম্পানীর বিষাক্ত সাদা ধোঁয়ায় ২৩ নং ওয়ার্ডের আকাশ শীতের দিন ছাড়াও কুয়াশার চাদরে ডাকা পড়ে থাকে সারা বছর । নতুন করে আকিজ সিমেন্ট কোম্পানী আবার সম্পসারণের পরিকল্পনা করছে । আমরা এখন প্রতিনিয়ত নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি কিন্তু আমাদের আগামী প্রজন্মরা জন্মগ্রহণের সময় নানান রকমের রোগব্যাধি নিয়ে জন্মাবে; কিন্তু এটা হতে দেওয়া যাবেনা। এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন