জেলা আইনজীবী সমিতিকে ধিক্কার জানাই : এড. মাসুম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৪:২৬ পিএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম বলেছেন, শেখ মুজিব আওয়ামী লীগের সম্পদ না, তিনি জাতির ও বাংলাদেশের সম্পদ। আমরা মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ ও লালন করি বলে স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের যুদ্ধ করতে হচ্ছে প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে।
গতকাল দুপুরে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী ও প্রধানমন্ত্রীর উপর গ্রেনেড হামলার প্রতিবাদে এক দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু।
এড. আনিসুর রহমান দিপু বলেন, ‘বারে আমাদের লোকই মুক্তিযোদ্ধার চেতনাকে বিশ্বাস করে; কিন্তু কাজে কর্মে সব প্রতিক্রিয়াশীল। মাস্তান ও সন্ত্রাসীকে ধারণ করে; তারা বলে এবার আমি হবো, পরেরবার তুমি হবা। একজন নেতা বলেছিলেন একটা প্যানেল দেওয়াতে আমি এগিয়ে গেছি।’ আপনি এগিয়ে গেছেন কিনা সেটা ভবিষ্যৎ'ই প্রমাণ করবে ‘
সাংসদ শামীম ওসমানকে ইঙ্গিত করে মাসুম বলেন, ‘আপনার সন্ত্রাসবাদ ও মাস্তানবাদ কেউ মানতে চায় না। আপনার অনুসারীরা জোর করে টিকে থাকতে চায় ‘ বারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আইনজীবীদের জন্য প্রণোদনা দিয়েছেন সেই প্রণোদনা আমাদের লাইনে দাঁড়িয়ে নিতে হয়; মনে হয় টিসিবির লাইনে দাঁড়িয়ে আছি।’
‘এটা লজ্জার; বারের নেতৃবৃন্দদের আমি ধিক্কার জানাই। আমি ধিক্কার জানাই আইনজীবীদের এভাবে হয়রানি করার। ভোটের জন্য ঠিকই তো যাইতে পারেন কিন্তু আইনজীবীদের কাছে পৌছানোর যোগ্যতা আপনাদের নাই।’ এন.এইচ/জেসি


