Logo
Logo
×

নগর জুড়ে

দেওভোগে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৯ পিএম

দেওভোগে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬
Swapno


ফতুল্লার দেওভোগ বাঁশমুলি এলাকার সন্ত্রাসী সাল্লু ও রাজু বাহিনীর ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(৫ আগস্ট) রাতে তাদের কে ফতুল্লা মডেল থানা সীমান্তের বাঁশমুলি তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি রামদা উদ্ধার করে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার ভোলাইল গেদ্দার বাজার এলাকার ওসমান গনির ভাড়াটিয়া সোলেয়মানের ছেলে রিফাত (১৯), একই এলাকার তারা মিয়ার ভাড়াটিয়া আমাদুলের ছেলে মো. শাহিন (১৯), মুসলিমনগর নয়াবাজার এলাকার হাকিমের বাড়ীর ভাড়াটিয়া দুলাল মিয়ার ছেলে মামুন(২১), ভোলাইল শান্তি নগর এলাকার আবু তাহেরের বাড়ীর ভাড়াটিয়া গুলজারের ছেলে মো. রাজু (১৭),দেওভোগ মাদ্রাসা সংলগ্ন গিয়াস উদ্দিন উকিলের বাড়ীর ভাড়াটিয়া সাজু মিয়ার ছেলে সামাদ(১৯) ও একই এলাকার জামাল মুদির ভাড়াটিয়া মৃত আলমাস মিয়ার ছেলে শাহিন (৪৬)।

 

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত ছয়জন সহ মাদক ব্যবসায়ী সাল্লু বাহিনীর প্রধান সাল্লু, রাজু বাহিনীর প্রধান রাজু কে আসামী করে মামলা দায়ের করেছ বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর তথ্য মতে, এলাকার আধিপত্য ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সাল্লু বাহিনী ও রাজু প্রধান বাহিনীর মধ্যে গত এক মাসের ও বেশী সময় ধরে প্রতিনিয়ত ধাওয়া- পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে।

 

 

এ সময় উভয় পক্ষের সন্ত্রাসীদের হাতে দেশীয় তৈরি ধারালো অস্ত্র,আগ্নেয়াস্ত্র, সহ বোমার ব্যবহার করে এলাকায় আতংকের সৃষ্টি সহ সাধারন মানুষের বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অহেতুক হামলা চালিয়ে ভাংচুর করে। গত এক মাসে এই দুই বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বেশ কয়েকটি মামলা হয়।

 

 

এতে বেশ কয়েক সন্ত্রাসী গ্রেফতার হলেও মূল হোতারা রয়ে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। ফলে দু- একদিন পরপরই এই দুই সন্ত্রাসী বাহিনী নিজ নিজ ক্ষমতা বা শক্তি জাহির করতে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাত এগারোটার দিকে উভয় গ্রুপের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

 

 

এ সময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ও ঘটায় সন্ত্রাসীরা। যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ দেশীয় অস্ত্র সহ ছয় জনকে গ্রেফতার করে। তবে অতীতের মতো সোমবার রাতেও পালিয়ে যেতে সক্ষম হয় বাহিনী প্রধান সাল্লু  ও  রাজু।

 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, ‘আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সাল্লু ও রাজু বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্র সহ ছয়জনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে। পালিয়ে যাওয়া সকল আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন