Logo
Logo
×

নগর জুড়ে

তিতাস গ্যাস অফিস ঘেরাও সোমবার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ পিএম

তিতাস গ্যাস অফিস ঘেরাও সোমবার
Swapno

 

#গ্যাসের দাবীতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র

 

 

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তথা শহীদ নগর, সৈয়দপুর, নলুয়াপাড়া, তামাকপট্টি, নিতাইগঞ্জ, পাইকপাড়া, ভূইয়াপাড়া, নয়াপাড়া, জল্লারপাড়, মন্ডলপাড়া, টানবাজার, পালপাড়া, আমলাপাড়া, ১নং বাবুরাইল, ২নং বাবুরাইল, দেওভোগ, কাশিপুর, নাগবাড়ী, আদর্শ নগর, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, মাসদাইর, আমলাপাড়া, খানপুর, তল্লা, হাজীগঞ্জ, গাবতলী, ডন চেম্বার, মিশনপাড়াসহ অধিকাংশ এলাকার বাসা বাড়ীতে গত কয়েক দিন যাবৎ তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দিনে তো দূরে থাক, গভীর রাতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে প্রতিদিন স্থানীয় ও জাতীয় পত্রিকায় লেখালেখি হচ্ছে।

 

এই সংকট থেকে উত্তরন ও গ্যাস প্রাপ্তির দাবীতে আগামী ১২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে চাষাড়া বালুর মাঠে অবস্থিত তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচী পালিত হবে। ভূক্তভোগী সম্মানিত নারায়ণঞ্জবাসীকে শান্তিপূর্ণ অফিস ঘেরাও কর্মসূচীতে যোগদান করার বিনীত আহ্বান জানানো হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন