নৌকার প্রার্থী চন্দন শীলকে কামাল হোসেনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবু চন্দন শীলকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মো.কামাল হোসেন ও যুগ্ম আহবায়ক মান্নান মেম্বার এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান।
গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় নারায়নগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে.এম শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু বাবু চন্দন শীলকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ নেতা মো. শাহ আলম, মোখলেছুর রহমান, মো. আলী হোসেন, মো. জাহাঙ্গীর, পাবেল খান, বন্দর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহানুর রহমান সোহানসহ প্রমুখ। এন.এইচ/জেসি


