নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌঁনে ১টায় সদর উপজেলার আল-আমিন নগর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম আহম্মদ উল্লাগ মৃদুল (২৭)। সে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জ নলুয়াপাড়া এলাকার মো. ওবায়েদ উল্লাহ’র ছেলে।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপ-পরির্দশক (এসআই) মোস্তফা জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় শনাক্ত করে পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। বাকিটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


