১২নং ওয়ার্ডে আরো একটি কৃষকের বাজারের উদ্বোধন করেন কাউন্সিলর শকু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় সংলগ্ন সড়কে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে এলাকাভিত্তিক আরো একটি কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৬ সেপ্টেম্বর কৃষকের বাজার উদ্বোধন করেন নাসিকের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু। ইউনাইটেড ফাউত ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন নেদারল্যান্ডস সরকারের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে কৃষকের বাজারটি প্রতি শুক্রবার বসবে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার পরিচালক গাউস পিয়ারী। আরো বক্তব্য রাখেন নাসিকের কাউন্সিলর মিনোয়ারা বেগম, নাসিকের প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল এডভাইজার জাভিয়ে বোয়ান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের অতিরিক্ত কৃষি অফিসার রূপালী খাতুন, ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের নারায়ণগঞ্জের ফুড সিস্টেম সিটি কো-অর্ডিনেটর মোঃ আনোয়ারুল ইসলাম,
সমাজসেবক রহিমা শরীফ মায়া, বক্তাবলী ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মমিনুল হক, আবু সিদ্দিক ভূঁইয়া, সহ এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ১২ এর কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, মাননীয় মেয়র সেলিনা হায়াৎ আইভীর নের্তৃত্বে নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা কাজ করছি। তার নির্দেশনায় এ বাজারটি আয়োজিত হচ্ছে। এজন্য তাকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কৃষকের বাজারে আগত সকল কৃষক কৃষি সম্প্রসারণ কর্তৃক বাছাইকৃত এবং নিয়মিত মনিটরিং করা হবে, যাতে পণ্যের মান নিশ্চিত করা যায়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাকে এ কার্যক্রমটি বাস্তবায়নের জন্য আন্তরিক ধন্যবাদ।
মিনোয়ারা বেগম, সংরক্ষিত কাউন্সিলর, ওয়ার্ড নং-১০,১১,১২ বলেন, বর্তমানে বাজার বিষাক্ত ও অনিরাপদ খাবারে ভরে গেছে। সেখানে নিরাপদ খাবারের কৃষকের বাজার আমাদের জন্য একটি স্বস্তি। কৃষকদের প্রতি আমার আহ্বান, আপনারা এলাকাবাসীর চাহিদা অনুযায়ী পণ্য নিয়ে আসবেন। তাহলে ভোক্তা ও কৃষক উভয়ই উপকৃত হবে। কে এম ফরিদুল মিরাজ, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বলেন, নিরাপদ খাদ্যের সহজলভ্যতা নিশ্চিতে সিটি কর্পোরেশন নিরলস কাজ করছে। এরই ধারাবাহিকতায় হোটেলের খাবারের মান উন্নয়ন, ছাদবাগান, নগরকৃষি, কৃষকের বাজার বিভিন্ন বিষয়ে আমরা কাজ করছি।
কৃষকের বাজারের মাধ্যমে যেন নগরবাসী নিরাপদ খাবার সহজে ও সুলভে পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত মনিটরিং ইত্যাদি নিশ্চিত করতে হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল এডভাইজার জাভিয়ে বোয়ান বলেন, এটি নারায়ণগঞ্জের দ্বিতীয় কৃষকের বাজার। কৃষকের বাজার কার্যক্রমের মাধ্যমে আমরা নগরবাসীর কাছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেবার চেষ্টা করছি।
আমাদের প্রত্যাশা এ বাজার কৃষক ও ভোক্তা উভয়ের উপকার নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবেএসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ আহম্মেদ, কাশিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল, সিরাজদী খান থানা বিএনপির আহবায়ক ও শাওনের মামা মোক্তার হোসেন, কাশিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শামিম, কাশিপুর যুবদলের বরকত উল্লাহ, আসলাম, টিটু ঢালি, মোস্তফা, বাবু, সজিব, রিংকু, সালাউদ্দিন, আকাশ, দিদার, হাসান, জামাল, জামাই তুষার সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


