সিদ্ধিরগঞ্জে ইয়াবসহ নারী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:০১ পিএম
সিদ্ধিরগঞ্জে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। তাদের দাবি আটককৃত নারী মাদক ব্যবসায়ী। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় চিটাগাং রোড এলাকার হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৫শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় ডিবি। আটককৃত নারীর নাম ফারজু আক্তার (৩৪)। সে চাঁদপুর শাহরাস্তি এলাকার আবুল বাসারের মেয়ে এবং সিদ্ধিরগঞ্জ মিজমিজি হেকমত আলী স্কুল রোড এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) জানায়, ডিবি পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. ইমদাদুল ইসলাম তৌয়ব, উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন, উপ-পরিদর্শক (এসআই) হরবিলাশ, উপ-পরিদর্শক (এসআই) ফরিদ সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করে।
আরও জানায়, সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডস্থ হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে ইয়াবাসহ ফারজু আক্তারকে আটক করতে সক্ষম হয়েছেন। এ সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ৫০, তারিখ- ২৬/০৯/২০২২ রুজু করা হয়েছে। ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এন.এইচ/জেসি


