রেলওয়ের ভূমি আত্মসাতের প্রতিবাদে নাগরিক কমিটির মানববন্ধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫১ পিএম
রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কতিপয় ভূমিদস্যদের সাথে আতাত করে রেলওয়ের ভূমি আত্মসাতের প্রক্রিয়া চালিয়ে আসছে। ১নং রেলগেটের কছে ৪৭ হাজার দুইশ বর্গফুট ভূমিটি দশবছর আগে তথাকথিত রেলওয়ে কল্যাণ ট্রাস্ক সংগঠনের নামে বরাদ্দ নিয়ে মার্কেট তৈরী করে আত্মসাতের উদ্যোগ নিয়েছিল।
তখন নারায়ণগঞ্জে নাগরিক আন্দোলনের ফলে তা বন্ধ হলেও এখন নতুন করে আবার তারা সে ভূমি আত্মসাতের প্রক্রিয়া শুরু করেছে। নারায়ণগঞ্জের কতিপয় ভূমিদস্যু রাজনীতিবিদ ও রেলওয়ের কর্মকর্তারা সমন্বিতভাবে এ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। নারায়ণগঞ্জে রেলওয়ের ভূমি আত্মসাতের প্রতিবাদে নগরের ১নং রেল গেটের সামনে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার সকাল দশটায় নারায়ণগঞ্জ নাগরিক কমিটি এক মানববন্ধনের আয়োজন করেছে। এন.এইচ/জেসি


