Logo
Logo
×

নগর জুড়ে

রুবেলের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:১০ পিএম

রুবেলের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত
Swapno

 

# স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রুবেলের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

 

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম দিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী কায়কোবাদ রুবেল ও মাসুমের আয়োজনে কেক কেটে উদযাপিত হয়।

 

 

 

বুধবার বিকেলে শহরের বোস কেবিনের সামনে প্রধানমন্ত্রীর জন্মদিনে এ কেক কাটা উদযাপিত হয়। এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

 

 

 

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী কায়কোবাদ রুবেল বলেন, `জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। প্রধানমন্ত্রীর তুলনা তিনি নিজেই।

 

 

 

 

বিশ্বের দরবারে তিনি একজন সৎ ও সাহসী রাজনিতিবিদ। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হয়েছে। ২০৪০ সালের মধ্যে দেশ উন্নয়নশীল রাস্ট্র হিসেবে পরিনত হবে।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন