রনির নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিনে বর্ণাঢ্য র্যালী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৪০ পিএম
# স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রনির নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিনে বর্ণাঢ্য র্যালী
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম দিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী ভিপি জামির হোসেন রনির নেতৃত্বে শহরের বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে। পরে র্যালী শেষে প্রধানমন্ত্রীর জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
একই সাথে কেক কেটে জন্ম দিন উদযাপন করেন। বুধরবার দুপুরে নগরীর ২ নম্বর রেলগেট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী জামির হোসেন রনির নেতৃত্বে র্যালী শুরু হয়। যা শহরের বঙ্গবন্ধু সড়ক সহ প্রধান রাস্তা গুলো ঘুরে নারায়ণগঞ্জ ক্লাব হয়ে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ভিপি জামির হোসেন রনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীনতা পেত না। তেমনি আজকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর জন্ম না হলে দেশ আজ মধ্যম আয়ে পরিনত হত না। জাতির জনকের কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নের দিন রাত কাজ করে যাচ্ছেন।
তাই আগমাীতে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর এজন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে।’
এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাগিব হাসান ভূইয়া, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. শফিউল বাসার বাবু, মো. নূর ইসলা নূরু, মো. সাইফুল ইসলাম আনন্দ,মো. রাগিব হোসেন, মো. রতন শিকদার, মো. জাহিদ হোসেন, মো. জুয়েল হোসেন, ইন্দ্রজিত রায়, বাস্তব সাহা, মো. রায়হান, মো. রবিউল প্রমুখ উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি


