ফতুল্লা মডেল থানা সীমান্তের দেওভোগ বাশমুলি এলাকার মূর্তিমান আতঙ্ক রাজু বাহিনীর প্রধান রাজু'র ভাই মাদক ব্যবসায়ী সাজু প্রধান ওরফে সাজুকে ((২৭) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগস্থ বাশমুলি তিন রাস্তা মোড়ের কসাইয়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত সাজু প্রধান ওরফে সাজু ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ প্রধান বাড়ীর রিয়াজ প্রধানের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম ফোর্স নিয়ে পশ্চিম দেওভোগস্থ বাশমুলি তিন রাস্তা মোড়ের কসাইয়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ১৫ পুরিয়া হেরোইন সহ একাধিক মামলার আসামী সাজু কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে জানিয়েছে পুলিশ। এন.এইচ/জেসি


