Logo
Logo
×

নগর জুড়ে

ফতুল্লায় শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৫:১১ পিএম

ফতুল্লায় শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
Swapno



ফতুল্লায় বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ীতে যাওয়ার পথে নয়দিন ধরে শিশু সন্তান সহ নিখোঁজ রয়েছে মোসাম্মৎ মরিয়ম বেগম (২১) নামক এক গৃহবধূ। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর বাবা ২১ সেপ্টেম্বর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী (নং- ১৫৬৩) করেন।

 

 

 

 

 

 

 

 

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বৎসর পূর্বে গাইবান্ধা জেলার সদর থানার কুপতোলার নাদু মিয়ার ছেলে মোঃ ফেরদৌসের সাথে নিখোঁজ মরিয়ম বেগমের বিয়ে হয়।তারা বর্তমানে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বড় মোকামে বসবাস করে। নিখোঁজের স্বামী স্থানীয় একটি স্টিল মিলে চাকুরি করে।

 

 

 

 

 

 

 

 

 

 

তাদের তিন বছরের দাম্পত্য জীবনে ফাতেমা আক্তার নামে দুই বছরের একটি মেয়ে রয়েছে। নিখোঁজ হওয়ার চারদিন পূর্বে নিখোঁজ মরিয়ম তার শিশু সন্তান কে নিয়ে বাবার বাড়ী ফতুল্লা শাসনগাওয়ে বেড়াতে এসে। ২১ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে পিত্রালয় থেকে মেয়েকে নিয়ে স্বামীর বাড়ী মুন্সিগঞ্জে যাওয়ার জন্য বের হয়।

 

 

 

 

 

 

 

 

 

এ সময় নিখোঁজ মরিয়মের বাবা তাদেরকে একটি অটোরিক্সায় তুলে দেয়। যথাসময়ে স্বামীর বাসায় না যাওয়ায় বিষয়টি নিখোঁজের পরিবার কে জানানো হয়। কোথাও খুজে না পেয়ে নিখোজের বাবা থানায় সাধারন ডায়েরী করেন। এ বিষয়ে সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, সাধারন ডায়েরীর সূত্র ধরে তাদেরকে খুজে বের করার চেস্টা করছে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন