Logo
Logo
×

নগর জুড়ে

নাগরিক সেবা থেকে বঞ্চিত গোগনগরে ৮নং ওয়ার্ডবাসী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৮:৫৫ পিএম

নাগরিক সেবা থেকে বঞ্চিত গোগনগরে ৮নং ওয়ার্ডবাসী
Swapno


# দৌলত হোসেন মেম্বার হত্যা মামলার প্রধান আসামী হয়ে, পলাতক রুবেল মেম্বার


গোগনগর ইউনিয়নরে পরিষদের ৮ নং ওয়ার্ড বাসী সেবা থেকে বঞ্চিত। নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সহ সভাপতি ও গোগনগর ইউনিয়নের সাবেক  আলোচিত মেম্বার দৌলত হোসেন হত্যা মামলার প্রধান আসামী সদর উপজেলা গোগনগর ইউনিয়ন পরিষদের ১ নং প্যানের চেয়ারম্যান ও ৮ নং ওয়ার্ডের মেম্বার মো: রুবেল হোসেন।

 

 

তিনি দৌলত হোসেন হত্যা হওয়ার পর থেকেই এলাকার বাহিরে পালিয়ে বেড়াচ্ছেন। তার জন্য দীর্ঘদিন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে গোগনগরের সাধারণ মানুষ।

 


নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার রুবেল এর বড় ভাই রবিনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তার দুইদিন পরেই ৯নং ওয়ার্ড এর সাবেক মেম্বার দৌলত হোসেনকে  নাসিম ওসমান সেতুর সামনে হত্যা করে রুবেল ও তার বাহিনী।

 

 

তার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দৌলত হোসেন এর পরিবার এর থেকে রুবেল মেম্বারকে প্রধান আসামী করে মামলা করে।  তর পর থেকেই সবাই পলাতক রয়েছে ।

 

 

গোগনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, গোগনগর ইউনিয়নের ফজর আলী নির্বাচন করার পর থেকেই রুবল মেম্বার ও তার বড় ভাই রবিন তার বাহিনী নিয়ে নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।

 

 

তারা দুই গ্রুপের মধ্যে টাকার ভাগ নিয়ে মারামারি করে; আর আমাদের মত সাধারণ মানুষ তার খেসারত দেই। আমরা প্রায় তিন মাস যাবত নাগরিক সেবা থেকে বঞ্চতি হয়ে আছি। যদি কোন  প্রয়োজন হয় তাহলে সংরক্ষিত নারী মেম্বারের কাছে  যেতে হচ্ছে ।  

 

 

নিলুফা বেগম ৭,৮,৯ সংরক্ষিত নারী মেম্বার এর কাছে কখনো তাকে পাওয়া যায়, আবার কখনো তাকে পেতে হলে অপেক্ষার ভোগান্তিতে পড়তে হয়। একজন জনপ্রতিনিধি যদি এলাকার বাহিরে থাকে তাহলে কি করে সাধারণ মানুষের ও  এলাকার উন্নয়ন হবে।

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাত ফেরদৌসকে ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন