Logo
Logo
×

নগর জুড়ে

সাদিয়া আফরিনকে দোয়া শামীম ওসমানের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১২:৪৮ পিএম

সাদিয়া আফরিনকে দোয়া শামীম ওসমানের
Swapno


আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। এরা হলেন সাদিয়া আফরিন, নাসরিন আক্তার ও আছিয়া খানম। এদের মধ্যে সাদিয়া আফরিন ও নাসরিন আক্তার ওসমান পরিবারের ঘনিষ্ট হিসেবে বেশ পরিচিত।

 

 

আর মেয়রের একক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আছিয়া খানম সুমি। তবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের পূর্ণ সমর্থন নিয়ে নির্বাচনী দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন সাদিয়া আফরিন।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার আগ থেকেই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ছিলেন দেশের বাইরে। তাই নির্বাচন নিয়ে খুব একটা ভাবার সময় পাননি তিনি, এখন দেশে আছেন।

 

 

নির্বাচনী চিত্রও এখন পাল্টে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানী স্টেডিয়ামে তৃণমূল কর্মীদের সংবর্ধণা অনুষ্ঠানে সবার সামনেই ১নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সাদিয়া আফরিনের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন শামীম ওসমান।

 

 

তখন অনেক ভোটাররা সেখানে উপস্থিত ছিলেন। সাদিয়া আফরিনের মাথায় শামীম ওসমানের হাত বুলানো মানেই তাকে স্পষ্ট সমর্থন জানানো। ভোটারদের কাছে এখন এ ম্যাসেজটা পৌঁছে গেছে।



সদর উপজেলার সাতটি ও বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা ভোট দেবেন ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে।

 

 

সদর উপজেলা ও বন্দর উপজেলার প্রত্যেক চেয়ারম্যান ও মেম্বাররাই ওসমান পন্থী হিসেবে পরিচিত। তাই সাদিয়ার জয় এখন সময়ের ব্যাপার মাত্র বলেই মন্তব্য করেছেন উপস্থিত অনেক নেতা-কর্মী। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন