Logo
Logo
×

নগর জুড়ে

ইসদাইরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৫:৪১ পিএম

ইসদাইরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার
Swapno


 
ফতুল্লা থেকে এক হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (৭ অক্টোবর)  ফতুল্লার ইসদাইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম  মো. শাহাদাৎ মুন্সী (৩২)। সে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার শাহজাহানের ছেলে।

 

 

 

 

 

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক  প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফতুল্লা ইসদাইর এলাকায় ১ জন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অবস্থান করছে।

 

 

 

 

 

পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।    এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন