না.গঞ্জে অবৈধভাবে নির্মিত ভবনের বর্ধিতাংশ গুড়িয়ে দিল রাজউক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৭:৪০ পিএম
শহরের আমলাপাড়া এলাকায় নকশা বহির্ভূত ভাবে নির্মাণ করা দুটি ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজউক। রোববার (১৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করে রাজউকের কর্মকর্তারা। এসময় রাজউকের পরিচালক ইয়াহিয়া খান বলেন, আমলাপাড়ায় আজ অভিযান পরিচালিত হচ্ছে।
এই এলাকার দুটি ভবন নকশার বাহিরে গিয়ে নির্মাণ কাজ পরিচালনা করেছে প্রমানিত হওয়ায় তাদের অবৈধ বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। তিনি আরও বলেন, এই উচ্ছেদের মাধ্যমে আমরা এলাকাবাসীকে জানাতে চাচ্ছি যে অবৈধভাবে ভবন নির্মাণ করা সঠিক নয়। এ ধরনের অভিযান নিয়মিত হবে এবং কাউকে ছাড় দেয়া হবেনা।


